News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়িতে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

ভাড়া বাড়িতে যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ ভাইয়ের উপর অভিমান করে ফাঁসিতে আত্মহত্যা করল বোন৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর নতুনপল্লীতে সোমবার সকালে৷ মৃতার নাম বুধিরং রিয়াং৷ বয়স আনুমানিক উনিশ৷ পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
সংবাদে প্রকাশ, কৃষ্ণনগর নতুনপল্লী এলাকায় ভাড়া থাকেন অভিরাম রিয়াং৷ তার সাথে থাকেন বোন বুধিরং রিয়াং৷ এদিন সকালে বোন ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছিল৷ তাতে ভাই দিতে রাজি হয়নি৷ তারপর ঘর থেকে বেরিয়ে যায় ভাই৷ কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন ফাঁসিতে ঝুলে রয়েছে বোন বুধিরং রিয়াং৷ সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার চেচামেচি করেন৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখন বোন ফাঁসিতে ঝুলে রয়েছে৷ খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ভাই অভিরাম রিয়াং জানিয়েছেন টাকা না দেওয়ায় অভিমানে তার বোন আত্মহত্যা করেছে৷ তবে পুলিশ তার এই বক্তব্যের কতটা সত্যতা রয়েছে তা খতিয়ে দেখছে এবং মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top