News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি সংগঠন এনএলএফটি’র নতুন সভাপতি সুবীর দেববর্মা
Image

জঙ্গি সংগঠন এনএলএফটি’র নতুন সভাপতি সুবীর দেববর্মা

আগরতলা, ১৪ মে(হিঃস)৷৷ এক চাঞ্চল্যকর পদক্ষেপের মধ্যে দিয়ে উত্তরপূর্বাঞ্চলের প্রথম সারির বিদ্রোহী নেতা সুবীর দেববর্মাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এন এল এফ টি)’র সভাপতি করা হয়েছে৷ এন এল এফ টি সুবীর দেববর্মার নেতৃত্বে নতুন করে সুসংগঠিত হবার চেষ্টা করছে৷ সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অপ তুইপ্রার এতদিনের সর্বাধিনায়ক বিশ্ব মোহন দেববর্মা এখন খুবই অসুস্থ৷ তাই জঙ্গি সংগঠনের নেতারা এই বৈঠকে বসে মোহনপুরের বরকাঁঠাল এলাকার বাসিন্দা সুবীর দেববর্মা (৪৫) কে সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে৷ দীর্ঘ ১৯ বছর আগে সে এই সংগঠনে যোগ দিয়েছিলেন৷ ২০১৩ সালের এক জঙ্গি বিরোধী অভিযানের সময় সুবীর ওরফে ইয়ামোরকে গ্রেফতার করে ফেলে সুরক্ষা বাহিনী৷ কিন্তু পরে জামিনে মুক্তি পেয়েই সে আবার জঙ্গি সংগঠনে যোগ দেয় এবং বাংলাদেশে পালিয়ে যায়৷ সুবীরকে সভাপতি নিয়োগ করা নিয়ে এন এল এফটির নেতাদের মধ্যে কোন দ্বিমত নেই৷ কারন বাকি প্রায় সকল নেতাই এখন জরা ব্যাধিতে আক্রান্ত৷ সুবীরের স্ত্রী মিনতি ত্রিপুরা সহ সন্তানরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে৷ পেশায় মিনতি শিক্ষিকা এবং খাগড়াছড়ির একটি সুকলে নিযুক্ত আছেন৷ ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি অবদান বিবেচনা করে, শয্যাশায়ী বিশ্ব মোহন দেববর্মাকে এনএলএফটি’র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে৷ বিশ্ব মোহন দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতৃত্বে ছিলেন৷ গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এনএলএফটি’র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তন সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটি তার কৌশল গত অবস্থান এবং সার্বভৌম ত্রিপুরা গঠনের দীর্ঘ দিনের লক্ষ্য থেকে অনেকটাই সরে এসে নতুন পরিকল্পনা নিচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top