News Flash

  • Home
  • Uncategorized
  • লাদেনের নামে আধার তৈরির চেষ্টা করে বিপাক রাজস্থানের সাদ্দাম
Image

লাদেনের নামে আধার তৈরির চেষ্টা করে বিপাক রাজস্থানের সাদ্দাম

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): পাকিস্তানের অ্যাবোটাবাদের ঠিকানা দিয়ে আল-কায়দা জঙ্গিগোষ্ঠীর নিহত প্রধান ওসামা বিন লাদেনে নামেই আধার কার্ড তৈরির চেষ্টা কের পুলিশ ও আয়কর বিভাগের নজরে রাজস্থানের জনৈক সাদ্দাম মনসুরি | ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অপারেটর সাদ্দামের নামে মামলা দায়ের করা হয়েছে | যদিও ওই ব্যক্তি সাফাই, তাঁর হয়ে অন্য কেউ ওই আধারের আবেদন করেছিল | কিন্তু পুলিশ ও আয়কর বিভাগের আধিকারিকরা সেই বক্তব্য মানতে নারাজ|
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি রাজস্থানের ভিলওয়ারা জেলার মন্ডল অঞ্চলে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র চালান| সেখান থেকেই পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের ঠিকানা দিয়ে লাদেনের নামে আধার কার্ড তৈরির চেষ্টা করেন | ওই আধারের আবেদনে লাদেনের ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল অ্যাবোটাবাদ শহর, জেলা ভিলওয়ারা| নিহত আল-কায়দা প্রধানের ছবিও দেওয়া হয়| কিন্তু স্বাভাবিকভাবেই আঙুলের ছাপ, পরিচয়পত্র ছাড়া ওই আধারের আবেদনে অসঙ্গতি দেখতে পান আধিকারিকরা| এরপরেই সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়| নয়াদিল্লির টেকনিক্যাল বিভাগ থেকে এই আধারের আবেদনে অসঙ্গতির কথা তাঁদের জানানো হয়| এরপরেই তাঁরা এফআইআর করেন| সাদ্দাম এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেও, তিনিই ওই আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top