News Flash

  • Home
  • Uncategorized
  • কসবা পঞ্চায়েতের অফিস রাতভর খোলা, দুর্নীতির গন্ধ পাচ্ছে জনগণ
Image

কসবা পঞ্চায়েতের অফিস রাতভর খোলা, দুর্নীতির গন্ধ পাচ্ছে জনগণ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৩ মে৷৷ কসবা পঞ্চায়েত অফিস রাতভর খোলা রেখে বাম সরকারের গুণধর কর্মচারীরা কাটাচ্ছে আরামে আয়াসে৷ অন্য দিকে সারা রাত পঞ্চায়েত অফিস খোলা ছিল, তা নিয়ে সাধারণ জনমনে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে৷ পঞ্চায়েত অফিস খেলা রাখার পেছনে কি কোন অসৎ উদ্দেশ্য বা রহস্য রয়েছে কি না তা নিয়েও গোটা এলাকায় ব্যাপক জল্পনা চলছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় ব্লকের অধীন কসবা পঞ্চায়েতে৷ শুক্রবার দরজা জানালা খোলা ছিল বলে জানান এলাকার এক বাসিন্দা৷ গাড়ি নিয়ে যাওয়ার পথে জনৈক চালকের সন্দেহ হয় দরজা খোলা দেখে৷ ভেতরে গিয়ে দেখেন দরজা জানালা খোলা ও লাইট জ্বলছে এবং পাখা ঘুরছে৷ বিষয়টি এলাকায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে৷ এলাকাবাসীর প্রশ্ণ হয়তো আজ সরকারী ছুটি থাকায় কেউই পঞ্চায়েতে আসেনি৷ আবার কেউ কেউ বলছে দুর্নীতি ধামাচাপা দিতে হয়তো অফিস খোলা রেখে কাজ করছিল৷ হয়তোবা নথিপত্র গায়েব করে দিয়েছে কিনা এনিয়েও সন্দেহ করছে৷ তবে কসবা পঞ্চায়েতের নামে বহু অনিয়মের অভিযোগ পূর্বে উঠেছিল৷ এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ টিম পাঠানো হয়েছে৷ এতে নথি গায়েব করে নিয়েছে কিনা এনিয়ে সাধারন জনমনে প্রশ্ণ ওঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top