News Flash

  • Home
  • Uncategorized
  • নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃতু্য ২ গ্রামবাসীর
Image

নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃতু্য ২ গ্রামবাসীর

জম্মু, ১৩ মে (হি.স.): গত তিন দিনে পরপর তিন বার| পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শনিবার সকাল ৭.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভওয়ানি, বাবা খোয়ারি এবং কালসিয়ান গ্রামকে নিশানা করে গোলাগুলি বর্ষণ করতে শুরু করে পাকিস্তানি সৈন্য| নির্বিচারে পাক সেনাবাহিনী গুলিবর্ষণ করলে মৃতু্য হয় দুই গ্রামবাসীর| এই ঘটনায় জখম হয়েছেন আরও ৩ জন| প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, শনিবার সকাল ৭.১৫ মিনিট থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলিতে বিনা প্ররোচনায় গোলাগুলি বর্ষণ করতে শুরু করে পাকিস্তানি সৈন্য| স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র ব্যবহারের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর ৮২ এমএম ও ১২০ এমএম মর্টার জাতীয় গোলাও ছঁড়েছে পাকিস্তানি সেনাবাহিনী| পাকিস্তানের তরফে করা হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলেছে গুলির লড়াই| রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল জানিয়েছেন, নৌশেরা বেল্টে শনিবার সকালে শেলিং এবং গুলিবর্ষণের ফলে মৃতু্য হয়েছে দুই স্থানীয় বাসিন্দার এবং জখম হয়েছেন ৩ জন| পাক সেনার নিশানায় রয়েছে জানগড়, ভওয়ানি এবং লাম বেল্ট|গত ২৪ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার, আর তিন দিনে তৃতীয়বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| গত বৃহস্পতিবার কাশ্মীর উপত্যকার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনীর মর্টার শেলে মৃতু্য হয় ৩৫ বছরের এক মহিলার| গুরুতর আহত হন তঁার স্বামী| তাছাড়া শুক্রবার সকালেও জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে একদফা গোলাগুলি ছেঁাড়ে পাকিস্তানি রেঞ্জার্সরা| ওই ঘটনায় জখম হয়েছেন এক জন বিএসএফ জওয়ান| উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল ২০০৩ সালের নভেম্বর মাস থেকে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top