News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে গাড়ি থেকে লালবাতি খুলতে বাধ্য হলেন মৌলানা বরকতি
Image

অবশেষে গাড়ি থেকে লালবাতি খুলতে বাধ্য হলেন মৌলানা বরকতি

কলকাতা, ১৩ মে (হি.স.) : ঘরে-বাইরে চাপের মুখে পড়ে অবশেষে গাড়ি থেকে লালবাতি খুলতে বাধ্য হলেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা বরকতি | শুক্রবার পর্যন্ত তিনি লালবাতি খুলবেন না বলে জানিয়েছিলেন| এমনকী, তাঁকে কেউ গ্রেফতার করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন| এরপর শনিবার পরিস্থিতির বদল হয়| অবশেষে নিজেই গাড়ি থেকে লালবাতি খোলেন বরকতি|
এর আগে লালবাতি প্রসঙ্গে বরকতি বলেছিলেন, মমতা ব্যানার্জি আমাকে বলেছেন লালবাতি লাগানো গাড়িতে চড়ে যত খুশি ঘুরুন| আমার কেউ কিছু করতে পারবে না| এরপর বিজেপি-র তরফে বিক্ষোভ দেখানো হয়| দেশের আইনকানুন না মানায় বরকতিকে গ্রেফতারের দাবিও জানানো হয়| যদিও শুক্রবার সাংবাদিক বৈঠক করে বরকতি জানিয়ে দেন, তাঁকে কেউ ধরতে পারবে না| আকারে-ইঙ্গিতে তৃণমূল সরকারের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি| কিন্তু, পরিস্থিতি তাঁর অনুকূলে যায়নি| কারণ, রাজ্যের মন্ত্রী তথা জমিয়েত উলেমা-এ-হিন্দের প্রধান সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর বিরোধিতায় সরব হন| বরকতির মন্তব্য ধর্মনিরপেক্ষতার উপর আঘাত বলেও তিনি মন্তব্য করেন|
এরপর শনিবার গাড়ি থেকে লালবাতি খুলে নেন বরকতি| এদিন বরকতির সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম| তাঁর সঙ্গে বরকতির বেশ কিছুক্ষণ কথাও হয়| সূত্রের খবর, ফিরহাদ, বরকতিকে বুঝিয়েছেন, যেখানে রাজ্যের মন্ত্রীরা লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারছেন না সেখানে ইমাম গাড়িতে লালবাতি ব্যবহার করলে তা সমাজের কাছে অন্য বার্তা যাবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top