News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত লেফুঙ্গা, টাক্কাল ও বল্লমের আঘাতে ছয়জন ঘায়েল
Image

আইপিএফটির দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত লেফুঙ্গা, টাক্কাল ও বল্লমের আঘাতে ছয়জন ঘায়েল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ অশান্তির আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে আইপিএফটি৷ দলটির দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে লেফুঙ্গা৷ টাক্কাল-বল্লম ইত্যাদি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ছয়জন৷ অল্পেতে রক্ষা পেয়েছেন প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা৷ বুধু দেববর্মা গোষ্ঠী এবং এন সি দেববর্মা গোষ্ঠীর মধ্যে গত কিছুদিন ধরেই চলছিল চাপান উতোর৷ আভ্যন্তরীণ কোন্দলের জের এভাবে প্রকাশ পাওয়ায় গোটা দলটিকেই ছারখার করে দিয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের৷
সংবাদে প্রকাশ, পূর্বঘোষিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে লেফুঙ্গায় একটি কমিউনিটি হলে বৈঠক চলছিল বুধু দেববর্মা গোষ্ঠীর৷ সেই সময়ই দলের অন্যতম নেতা এন সি দেববর্মা গোষ্ঠীর কর্মী সমর্থকরা টাক্কাল ও ধারালো বল্লম নিয়ে ঐ বৈঠকে হামলা চালায়৷ এলোপাথাড়ি আঘাত করতে থাকে৷ মুহুর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বৈঠকে বুধু দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীর কলই, সুবোধ দেববর্মা, অঘোর দেববর্মা, মঙ্গলিয়া দেববর্মা৷ তাছাড়া ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মাও৷
জানা গিয়েছে, এন সি গোষ্ঠীর সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রবীর কলই, সুবোধ দেববর্মা, অঘোর দেববর্মা ও মঙ্গলিয়া দেববর্মা৷ এছাড়াও আরো দুইজন রক্তাক্ত হয়েছেন৷ আহতদের জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এদিকে, হামলার খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় পুলিশের পদস্থ অফিসাররা সেখানে পৌঁছেন এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ হিংসাশ্রয়ী ঘটনা এড়ানোর জন্য দলের দুই গোষ্ঠীর নেতাদের সাথে কথা বলেছেন পুলিশ অফিসাররা৷ তবে, এলাকা থমথমে হয়ে রয়েছে৷ বসানো হয়েছে অস্থায়ী পুলিশ পিকেট৷ পুলিশের নজরদারী চলছে৷ গত ১৬ এপ্রিল আইপিএফটি দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর একে অপরের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনছিল৷ উল্লেখ করা যেতে পারে রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকায় আইপিএফটি সর্ববৃহৎ বাম বিরোধী আঞ্চলিক দল ছিল৷ কিন্তু, ২০১৮ এর বিধানসভা নির্বাচনের আগে আভ্যন্তরীণ লড়াইয়ের জেরে দল বর্তমানে অস্তিত্বের সঙ্কটে পড়ে গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top