News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমাঞ্চলীয় চিনে ৫.৫ তীব্রতার ভূকম্পন, মৃত ৯
Image

পশ্চিমাঞ্চলীয় চিনে ৫.৫ তীব্রতার ভূকম্পন, মৃত ৯

বেজিং, ১১ মে (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমাঞ্চলীয় চিনের ট্যাক্সকোরগান কাউন্টি সহ বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫| জোরালো ভূকম্পনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন| আহতের সংখ্যা এখনও পর‌্যন্ত ২০ ছাড়িয়েছে| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| ভূকম্পনের ফলে ভেঙে পড়েছে অন্তত ১৮০টি বাড়ি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫.৫৮ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পশ্চিমাঞ্চলীয় চিনের বিস্তীর্ণ অঞ্চলে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| কম্পনের টের পাওয়া গিয়েছে জিনজিয়াং অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও|
ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি রয়েছে তাজিকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত| এলাকাটি প্রত্যন্ত| খুব একটা জনবহুলও নয়| তাই, বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন| ভূকম্পনের টের পেয়েছেন অন্তত ১২,০০০ জন মানুষ| নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৯,২০০ জন মানুষকে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫.৫ তীব্রতার ভূকম্পনে এখনও পর‌্যন্ত ৯ জনের মৃতু্য হয়েছে| আহত অবস্থায় অন্তত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top