News Flash

  • Home
  • Uncategorized
  • নৌশেরা সেক্টরে পাক সেনার গুলিবর্ষণ, মৃতু্য ৩৫ বছর বয়সি মহিলার
Image

নৌশেরা সেক্টরে পাক সেনার গুলিবর্ষণ, মৃতু্য ৩৫ বছর বয়সি মহিলার

জম্মু, ১১ মে (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| ৱুধবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে ৭-৮টি গ্রামে এলোপাথাড়ি গুলি চালায় পাকিস্তানি সৈন্য| নির্বিচারে পাক সেনাবাহিনী গুলিবর্ষণ করলে মৃতু্য হয় ৩৫ বছর বয়সি এক মহিলার| এই ঘটনায় জখম হয়েছেন ওই মহিলার স্বামীও|
রাজৌরি জেলার ডেপুটি কমিশনার ড. শাহিদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, নৌশেরা সেক্টরের লাম এলাকার একটি বাড়িতে পাকিস্তানি সৈন্যের মর্টার হামলায় প্রাণ হারিয়েছেন আখতার বাঈ (৩৫) নামে এক মহিলা, জখম হয়েছেন তাঁর স্বামী মহম্মদ হানিফ (৪০)|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, ৱুধবার রাত ১০.৪০ মিনিট থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| ভারতীয় সেনা তত্ক্ষণাত্ পাল্টা গুলিবর্ষণ করে পাক সেনাদের ওপর| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই|
ৱুধবার রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পরেই সীমান্ত রেখা সংলগ্ন গ্রামগুলিতে স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন| উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এই নিয়ে ষষ্ঠবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| চলতি মাসে এই নৌশেরাতেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এক কিশোর ধরা পড়ে| সীমান্তের কাছাকাছি তাকে ঘোরাঘুরি করতে দেখে ধরে ফেলে জওয়ানরা| ধৃত কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top