News Flash

  • Home
  • Uncategorized
  • ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা
Image

ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ আজ ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন৷ তাই সারা বিশ্বের সাথে ত্রিপুরাতেও পালিত হচ্ছে

বুধবার আগরতলায় বেণুবন বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

বৌদ্ধ পূর্ণিমা৷ প্রতি বছরের মত এবারও রাজ্যের বৌদ্ধ পূর্ণিমার মূল অনুষ্ঠানটি পালিত হচ্ছে আগরতলার বৌদ্ধ মন্দির বেণুবন বিহারে৷ বুধবার সকাল ছয়টায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক প্রভাত ফেরীর আয়োজন করেন৷ এবং রাজধানী আগরতলার নানা পথ পরিক্রমা করেন৷ তারপর শুরু হয় পূজার্চনা৷ আগরতলা শহর তথা রাজ্যের নানা প্রান্তে এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এবং ভক্তরা ভিড় করেন বেণুবন বিহারে৷ দুপুরে বৌদ্ধ ধর্ম নিয়ে হয় বিশেষ আলোচনা সভা৷ তাছাড়া সন্ধ্যায় সহ সহস্র প্রদীপ প্রজ্বলন৷ প্রসঙ্গত ভগবান গৌতম বুদ্ধের ২৫৬১ তম জন্মজয়ন্তি উপলক্ষে বেণুবন বিহারে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বৌদ্ধভিক্ষুরাও৷  প্রচুর সংখ্যায় ভক্ত সমবেত হন৷ এদিন সারাদিন বেণুবন বিহারের সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেছেন স্বামী অক্ষয়ানন্দ মহারাজ৷ এছাড়া অন্যান্য বছরের মতো এবারও বৌদ্ধ মন্দিরের আশেপাশে মেলা বসেছে৷ যেখানে রাজ্যের বহু প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাদের পশরা সাজিয়েছেন৷ সারা দিন প্রচুর দর্শনার্থীদের ভিড় ছিল বেণুবন বিহারে৷ সন্ধ্যার পর ভিড় আরও বেড়েছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top