News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার ক্রাইমের ঝুকি, ফরেন্সিক সহায়তা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার ক্রাইমের ঝুকি, ফরেন্সিক সহায়তা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা যতই বাড়ছে, ততই সাইবার ক্রাইম নিয়ে ভয়ও বেড়ে চলেছে৷ ফলে, আরবিআই সাইবার ক্রাইম এবং সাইবার ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নিতে চলেছে৷ ব্যাঙ্কিং প্রযুক্তির বিষয়ে হায়দ্রাবাদস্থিত ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি (আইডিআরবিটি) আরবিআইকে সাইবার ক্রাইম মোকাবিলায় সহায়তা করবে৷ জানা গেছে, দেশের সমস্ত শহরে আরবিআই ব্যাঙ্কগুলির কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করবে৷ ঐ কর্মশালায় আইডিআরবিটি’র বিশেষজ্ঞরা ব্যাঙ্ক কর্মীদের সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতন করবেন৷ খুব সম্ভবত চলতি মাসেই চারদিনের এই কর্মশালার আয়োজন করতে চলেছে আরবিআই৷
জানা গেছে, সাইবার ক্রাইম মোকাবিলায় ব্যাঙ্ক কর্মীরা প্রযুক্তিগত ভাবে কি কি সহায়তা পেতে পারেন সে বিষয়ে তাদের জানানো হবে৷ পাশাপাশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের নানান সমস্যা সমাধানের বিষয়েও ব্যাঙ্ক কর্মীদের অবগত করানো হবে৷ আরবিআইয়ের তরফে প্রত্যেক ব্যাঙ্কগুলিকে তাদের প্রযুক্তিকর্মীদের মধ্যে অন্তত দুজনকে ঐ কর্মশালায় অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রত্যেক ব্যাঙ্ককে সাইবার ক্রাইম জনিত ঘটনা ২-৬ ঘন্টার মধ্যে মুম্বাইস্থিত আরবিআই দপ্তরে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ এবিষয়ে আরবিআইয়ের যুক্তি, যত তাড়াতাড়ি সাইবার ক্রাইমের খবর পাওয়া যাবে তাতে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে৷
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছে৷ মূলত সাইবার হামলার হাত থেকে ব্যাঙ্কগুলিকে বাঁচাতে এই টিম গঠন করা হয়েছে৷ ২৪ ঘন্টা এই টিমের সদস্যরা সাইবার ক্রাইম জনিত ঘটনাগুলির উপর নজরদারি রাখছে৷ পাশাাপাশি ব্যাঙ্কগুলিতে সাইবার সুরক্ষা আপ টু ডেট রয়েছে কিনা সে বিষয়েও নজরদারি রাখছে ঐ টিম৷
মূলত, গত ৮ নভেম্বর বিমুদ্রাকরণের পদক্ষেপের জেরে দেশে নগদহীন লেনদেন বেড়েছে৷ কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেনে ভীষণ জোর দিয়েছে৷ ইতিমধ্যে বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের প্রযুক্তি পরিকাঠামো আরো উন্নত করার পদক্ষেপ নিয়েছে৷ তবে, বিভিন্ন আঞ্চলিক ব্যাঙ্ক প্রযুক্তিগতভাবে এখনো উন্নত পরিকাঠামো গড়ে তুলেনি৷ বিশেষ করে এসবিআই তাদের প্রযুক্তিগত পরিকাঠামো এখনো অনেকটাই উন্নত করা বাকি রয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top