News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর সহ চালক
Image

যান সন্ত্রাসে গুরুতর সহ চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ মে৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত এক গাড়ির সহ চালক৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটস্থিত জারুইলং বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে বারটা নাগাদ৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷
এদিন জারুইলংবাড়ি এলাকার বাসিন্দা তথা জাহার মিয়া (১৬) নিজের গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময় এই দুর্ঘটনাটি ঘটে৷ জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় আহত হয় জাহার মিয়া৷ তবে গাড়ি ধাক্কা দেওয়ার পর পালিয়ে যায় বলে খবর৷ এদিকে, আহত যুবকের দেহ জাতীয় সড়কে পরে থাকতে দেখে এলাকাবাসীরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তার অবস্থা সংকটজনক হওয়াতে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top