News Flash

  • Home
  • Uncategorized
  • বধূ হত্যা, স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যরা পলাতক, থানায় মামলা
Image

বধূ হত্যা, স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যরা পলাতক, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ মে৷৷ মঙ্গলবার দুপুরে আমতলী থানার অন্তর্গত ফুলতলী এলাকায় মৃত্যু হয় এক গৃহবধূর৷ অভিযোগের তীর মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে৷ মৃতা গৃহবধূর নাম হাসিনা বেগম৷ বয়স ত্রিশ৷ মৃতার ভাই হাবিবুর রহমান অভিযুক্ত পরিবারের চারজনের  নামে আমতলী থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত চারজন হল স্বামী  বাবুল মিয়া(৪০), শ্বাশুড়ি আয়েসা বেগম, শ্বশুর আবুল বাসার এবং দেবর শাহআলম মিয়া৷ মৃতা গৃহবধূর ভাই হাবিবুর জানায় গত ১০ বছর আগে ফুলতলীর এলাকায় আবুল বাসারের ছেলের সঙ্গে বিশালগড়স্থিত  নোয়াপাড়ার নানু মিয়ার মেয়ের সামাজিক রীতি মেনে বিয়ে হয়েছিল৷ বিয়ের কয়েক বছর দাম্পত্য জীবন  সুখের হলেও দুতিন ব ছর পর থেকেই শুরু হয়ে হাসিনার জীবনে ঘোর অন্ধকার৷ পেশায় ব্যবসায়ী স্বামী বাবুল মিয়া জড়িয়ে পড়ে পরকীয়া প্রেমে৷ দিন দিন অত্যাচারের মাত্রাও বেড়ে চলছি হাসিনার উপর৷ মৃতার ভাই হাবিবুর জানায়, বোনের মৃত্যুর মূল কারণ তার স্বামী পাশ্ববর্তী এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়৷ গত কিছুদিন ধরে বাড়িতে প্রকাশ্য আলোচনা চলছিল বাবুল পাশ্ববর্তী  ঐ যুবতীকে বিয়ে করবে৷ যদিও বাবুলের মা ও বাবা  এবিষয়ে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ৷ পার্শ্ববর্তী এলাকায় ঐ যুবতীকে বিয়ে করে ঘরে তুলবে বলে তার স্ত্রীকে জানান৷ স্ত্রী হাসিনা তাদের কথায় রাজি না হ ওয়ায় সোমবার সারা রাত বেদম মারধর করা হয় তাকে৷ এলাকাবাসীর অভিযোগ মঙ্গলবার দুপুরে গলায় ওড়না দিয়ে প্যাঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছে ঐ গৃহবধূকে৷ তারপর তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁসিতে  ঝুলিয়ে দেয়া হয়৷ হাসিনার মৃত্যু নিশ্চিত করে নাটকীয়ভাবে শ্বশুর আবুল বাসার হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান৷  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিন্তু এও বলেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে৷ মৃতার ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷  জানা গেছে অভিযুক্তরা পলাতক৷ বুধবার মৃতা গৃহবধূর মৃতদেহ ময়না তদন্ত করে বাপের বাড়ির লোকজনের হাতে তুলে দেবে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top