News Flash

  • Home
  • Uncategorized
  • হায়রদাবাদে পথ দুর্ঘটনা, মৃতু্য অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর ছেলে সহ দুই
Image

হায়রদাবাদে পথ দুর্ঘটনা, মৃতু্য অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর ছেলে সহ দুই

হায়দরাবাদ, ১০ মে (হি.স.): হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু্য হল অন্ধ্রপ্রদেশের মন্ত্রী পি নারায়ণের ছেলে পি নিশীথ নারায়ণের| এই দুর্ঘটনায় মৃতু্য হয়েছে নিশীথের এক বন্ধুরও| মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ৱুধবার ভোররাত ৩টে নাগাদ| ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম জোন) এ ভেঙ্কটেশ্বর রাও জানিয়েছেন, ভোররাত তখন ৩টে হবে| হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় পিলারে ধাক্কা মেরে উল্টে যায় একটি এসইউভি গাড়ি| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় মন্ত্রীর ছেলে নিশীথ নারায়ণ (২৩) ও তাঁর এক বন্ধুর| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হায়দরাবাদ শহরের জুবিলি হিলস চেক পোস্টের ওই রাস্তায় মেট্রো রেলের কাজ চলছিল| ভোররাতে মেট্রো রেলের একটি পিলারে ধাক্কা মেরে উল্টে যায় এসইউভি গাড়িটি| গাড়িটি চালাচ্ছিলেন মন্ত্রীর ছেলে পি নিশীথ নারায়ণ|
পি নারায়ণ হলেন অন্ধ্রপ্রদেশের মিউনিসপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী| তাঁর ছেলে পি নিশীথ নারায়ণা গ্রুপ অফ ইন্সটিটিউটের ডিরেক্টর ছিলেন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৃষ্টির সময় ওই রাস্তায় জলভর্তি গর্ত এড়াতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে| ওই সময় এলাকায় বিদু্যত্ সরবরাহ বন্ধ ছিল| ফলে অন্ধকারে মেট্রো পিলার দেখতে না পাওয়াতেই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে| এই ঘটনায় জুবিলি হিলস পুলিশ থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top