News Flash

  • Home
  • Uncategorized
  • সময়মতো যোগ দেবেন বিজেপিতে, জানালেন কংগ্রেস বিধায়ক রতন নাথ
Image

সময়মতো যোগ দেবেন বিজেপিতে, জানালেন কংগ্রেস বিধায়ক রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ সময় মতো বিজেপিতে যোগ দেবেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ৷ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পদ্ম শিবিরে কবে যোগ দিচ্ছেন এই প্রশ্ণের উত্তরে তিনি জানান, সময় আসলেই বিজেপিতে যাবেন এবং তখনই সমস্ত প্রশ্ণের উত্তর দেবেন৷ জল্পনা কল্পনা নয়, স্পষ্টতই এদিন বোঝা গেল খুব শীঘ্রই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তিনি৷
সম্প্রতি বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফরে তার সাথে দেখা করেছেন কংগ্রেসের দীর্ঘদিনের এই বিধায়ক৷ বেশ কয়েকদিন ধরেই তিনি বিজেপির গুণ গাইছিলেন৷ বিধানসভা অধিবেশনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষেই সওয়াল করেছেন৷ ফলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে যায় কংগ্রেসের এই বিধায়ক পদ্ম শিবিরে কবে যাচ্ছেন৷ অমিত শাহের সাথে রতন লাল নাথের দেখা করাকে নিয়ে বেজায় চটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিন্হা৷ সাফ জানিয়েছেন, রতন লাল নাথের বিরুদ্ধে দল বিরোধী কাজের প্রমাণ মিলেছে৷ বিষয়টি এআইসিসিকে জানানো হয়েছে৷ শীঘ্রই তাঁকে শোকজ নোটিশ পাঠানো হবে৷ তাতে ধারণা করা হচ্ছে কংগ্রেস থেকে রতন লাল নাথকে শীঘ্রই বহিস্কার করা হবে৷ এখন প্রশ্ণ হল, বহিস্কারের আগেই রতন নাথ গেরুয়া শিবিরে যোগ দেবেন কি না৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এখনই বিজেপিতে যোগ দেবেন না পোড় খাওয়া রাজনীতিবিদ্ হিসেবে পরিচিত রতন লাল নাথ৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে জামা পাল্টাবেন তিনি৷ ফলে দলত্যাগের ঠেলায় কংগ্রেস আরো দুর্বল হবে বলেই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top