News Flash

  • Home
  • Uncategorized
  • নদী থেকে উদ্ধার টিএসআরের ব্যাগ ভর্তি গোপন নথি
Image

নদী থেকে উদ্ধার টিএসআরের ব্যাগ ভর্তি গোপন নথি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ মে৷৷ নদী থেকে উদ্ধার হল টিএসআর ১৩নং ব্যাটেলিয়ানের ব্যাগ ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ খবরে জানা যায়, মধুপুর থানাধীন বিশালগড় ব্রজেন্দ্রনগর ব্রিজের পাশে একদল শ্রমিক গতকাল দুপুর বেলায় কাজ করছিল৷ তখনই একজন শ্রমিক তিনটি ব্যাগ জলে ভাসছে দেখেন৷  প্রথমে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ তাদের মধ্যে সন্দেহের দানা বাধা ব্যাগটিতে দেহাংশ রয়েছে কিনা৷ শ্রমিকরা সাহস জুগিয়ে ব্যাগগুলিকে ব্রিজের ওপর নিয়ে আসে৷ এবং ব্যাগ খুলে জলে ভেজা অনেক কাগজপত্র৷ সাথে সাথে খবর দেয়া হয়  মধুপুর থানায় ও বিধায়ক নারায়ণ চৌধুরীর কাছে৷ থানার বড়বাবু এসে ব্যাগ খুলে দেখতে পান টিএসআরের ১৩নং ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর রতনচন্দ্র নট্টর গুরুত্বপূর্ণ নথি৷ ব্যাগের মধ্যে রতনচন্দ্র নট্টের আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, সার্ভিস  কার্ড, অফিশিয়াল কাগজপত্র স্ত্রীর গয়না সহ আরো গুরুত্বপূর্ণ নথি রয়েছে৷ খবর দেওয়া হয় গকুলনগর সুকান্ত কলোনির রতনবাবুর বাড়িতে৷ পুলিশ জানায়, রতনবাবুর পরিবার উদয়পুরে শ্বশুর বাড়িতে গিয়েছিল৷ তখন রাতের আধারের চোরের দল তার বাড়িতে হানা দেয়৷ তিনটি ব্যাগ ব্রিজের নীচে ফেলে দেয়৷ কিন্তু এলাকাবাসীর বক্তব্য অন্য রকম৷ তাদের দাবি যদি চোরের দল হানা দিত তাহলে ব্যাগ থেকে রতনবাবুর স্ত্রীর গয়নাগুলি নিয়ে যেত৷ রতনবাবুর কোন শত্রু তাকে ক্ষতি করার জন্য তার সমস্ত নথিগুলি নষ্ট করার প্রয়াস করেছে বলে তাদের দাবি৷ যাই হোক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top