News Flash

  • Home
  • Uncategorized
  • ভাতে বিষ মিশিয়ে দুই সন্তান ও বৃদ্ধা মাকে হত্যার চেষ্টা
Image

ভাতে বিষ মিশিয়ে দুই সন্তান ও বৃদ্ধা মাকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ মে৷৷ ভাতে বিষ দিয়ে দুই সন্তান বৃদ্ধা মা সহ একই পরিবারের চারজনকে হত্যার চেষ্টা করে বাড়ির কর্তা৷ থানায় মামলা৷ খবরে জানা যায়, গত ৫ই মে বক্সনগরের রহিমপুর সীমান্তে ১৬৮ নং গেটের ওপারের বাসিন্দা অহিদ মিয়া তার দুই সন্তান বৃদ্ধা মা ও ভাইকে বিষ মেশানো ভাত দিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷ অহিদ মিয়ার স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তিনি তার দুই সন্তান, মা ও ভাইকে খাবার দেন৷ এক সাথে সবাই ভাত খেলেও অহিদ মিয়া খান নি৷ খাবার মাঝপথেই চারজন  বুকে যন্ত্রণা বলে চিৎকার শুরু করে৷ অহিদ মিয়ার দুই সন্তান অনিক মিয়া(১৮), সৈনিক মিয়া (১৪) জ্ঞান হারিয়ে ফেলে৷ প্রতিবেশীরা চিৎকার শুরু করলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গেইট খুলে দেয়৷ তাদেরকে বক্সনগর প্রাথমিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অনিক ও সৈনিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা যায়৷ কলমচৌড়া থানার পুলিশ প্রথমে মামলা না নিলেও এলাকাবাসীর চাপে পড়ে পরবর্তীতে মামলা নেয়৷ প্রতিবেশীদের অভিযোগ অহিদ মিয়াই ভাতে বিষ মেখেছে তাই চারজনকে ভাত দিলেও নিজে ভাত খাননি৷ বরাবরই অহিদ মিয়া শান্ত লোক৷ কিন্তু বিগত কয়েকদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল৷ তাতে অহিদ মিয়া মানসিক অবসাদগ্রস্থ হয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করেছে বলে এলাকাবাসীর ধারণা৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top