News Flash

  • Home
  • Uncategorized
  • কবিগুরুকে শ্রদ্ধায় স্মরণ রাজ্যে
Image

কবিগুরুকে শ্রদ্ধায় স্মরণ রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ শ্রদ্ধায় স্মরণে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী৷ সকালে পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের উদ্যোগে বের হয় প্রভাত ফেরি৷ রাজ্যের অন্যান্য স্থানেও এদিন প্রভাত ফেরি বের হয়েছে৷ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে সাংসৃকতিক অনুষ্ঠান৷
এদিকে মঙ্গলবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শ্রদ্ধার সাথে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়৷ অনুষ্ঠান শুরুতে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সহ বিশিষ্টজনেরা রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানের উদ্বোধক শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী বর্তমান প্রজন্মকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী৷ তাঁর স্বপ্ণ ছিল দেশ হবে সকলের৷ যেখানে, জাত, পাত, ধর্ম, বর্ণ সম্প্রদায় থাকবে না৷ থাকবে সকলের সমান অধিকার৷ তাই রাজ্য স রকার রবীন্দ্রনাথকে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ছিলেন মানব দরদি ও দেশপ্রেমিক৷ তিনি তাঁর কবিতায়, গল্পে, সাহিত্যে গানে সমাজের অবহেলিত, দলিত, গরিব, অসহায়দের কথা লিখে গেছেন৷
শিক্ষামন্ত্রী বলেন, আজও দেশে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নামে অনৈক্য, বিভেদ ও অসহিষ্ণুতা সৃষ্টি করা হচ্ছে৷ আজ এর থেকে উত্তোরণের জন্য আমাদের কাছে রবীন্দ্রনাথ অত্যন্ত প্রাসঙ্গিক৷ বর্তমান প্রজন্মকে তার পথ অনুসরণ করতে হবে৷
প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংসৃকতিমন্ত্রী ভানুলাল সাহা বলেন, রবীন্দ্রনাথ চিরন্তন৷ আজ রবীন্দ্র কানেন প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেছি৷ এতে সহস্রাধিক কচিকাঁচা,নাচে, গানে অংশ নিয়েছে৷ তিনি বলেন, বিবিধের মাঝে মিলন মহান — এই স্বপ্ণই রবীন্দ্রনাথ দেখেছিলেন৷ আমরাও চাই রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে দেশের অসহিষ্ণুতা , অনৈক্য, বিভেদ দূর ক রতে৷ রবীন্দ্রনাথের চিন্তা ও আদর্শ আমরা যদি গ্রহণ না করি তবে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব ও বিদ্বেষ লেগেই থাকবে৷ তাই রবীন্দ্রনাথের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে৷ সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজকের দিনে অনেক বেশি৷ তাকে সঠিক ভাবে জানি না বলেই আজ ধর্মের নামে বর্ণের নামে বিভেদ সৃষ্টি হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ এছাড়া, বক্তব্য রাখেন উচ্চশিক্ষা অধিকর্তা ড বিপ্রদাস পালিত, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা রতিশ মজুমদার, রবীন্দ্র গবেষক সুবিমল রায়, বিশিষ্ট ককবরক লেখক নরেশ চন্দ্র দেববর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবছর রবীন্দ্র পুরস্কার ২০১৭ তে ভূষিত করা হয় যথাক্রমে রবীন্দ্র গবেষক সুবিমল রায় ও ককবরক লেখক নরেশ চন্দ্র দেববর্মাকে৷ মন্ত্রী তপন চক্রবর্তী ও মন্ত্রী ভানুলাল সাহা তাদের প্রত্যেকের হাতে শাল, মানপত্র বই ও ১৫০০০ টাকার চেক তুলে দেন৷ স্বাগত ভাষণ দেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা কুন্তল দাস৷ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ণময় সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ সভাপতিত্ব করেন মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা উত্তম কুমার চাকমা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top