News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম বিতর্ক, দিল্লি বিধানসভায় কারচুপির লাইভ প্রদর্শনী আপ বিধায়কের, অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের
Image

ইভিএম বিতর্ক, দিল্লি বিধানসভায় কারচুপির লাইভ প্রদর্শনী আপ বিধায়কের, অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৯ মে৷৷ ইভিএম নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে৷ দিল্লি বিধানসভায় আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ ইভিএম কারচুপির লাইভ প্রদর্শনী দেখিয়েছেন৷ এই ঘটনায় জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন৷ ইভিএম কারচুপির সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন৷ কমিশনের দাবি, অত্যাধুনিক প্রযুক্তির ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই৷
এদিন দিল্লি বিধানসভা আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ ইভিএমের বিভিন্ন বোতাম টিপে দেখান কিভাবে বিশেষ কোডের মাধ্যমে কারচুপি করা সম্ভব৷ তাঁর অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য ইভিএমে পৃথক কোড থাকে৷ তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মাত্র ৯০ সেকেন্ড লাগে ইভিএমের মাদার বোর্ড পাল্টাতে৷ তাঁর দাবি, পৃথিবীর এমন কোন মেশিন নেই যেখানে কারচুপি করা যায়না৷ এক সময় কম্পিউটার ইঞ্জিনিয়ারের পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি৷ সে কথা উল্লেখ করে এদিন তিনি একটি ডেমো ইভিএম এনে দিল্লি বিধানসভায় বিভিন্ন বোতাম টিপে প্রদর্শনী করেন৷ তিনি বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যতা থাকার সুবাদে এই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়েছে৷ তিনি দাবি করেন, যখন নির্বাচনের আগে ইভিএমগুলির মহড়া দেওয়া হয় তখন তাতে কারচুপি করা হয় না৷ নির্বাচনের প্রাক্মুহূর্তে ইভিএমে কারচুপি করা হয়৷
এদিকে, নির্বাচন কমিশন আম আদমি পার্টির বিধায়কের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে৷ কমিশনের বক্তব্য, ডেমো মেশিনের প্রযুক্তির সাথে আসল ইভিএম’র কোন মিল নেই৷ নির্দিষ্ট কোড এর যে অভিযোগ আনা হয়েছে তা আসল ইভিএম মেশিনে ব্যবহার করা কোন মতেই সম্ভব নয়৷ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তৈরি ইভিএমে কারচুপি করা যাবে না৷ কারণ, এই মেশিনে বাইরে থেকে কোন ধরনের কোড ব্যবহার করা কিংবা মেশিনের পার্টস বদল করা সম্ভব নয়৷
এদিনের ইভিএম বিতর্ক নিয়ে আবারও মানুষের মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ একদিকে ইভিএম নিয়ে লাগাতর অভিযোগ এনে চলেছে আম আদমি পার্টি৷ অন্যান্য বিরোধী দলগুলিও ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বহুজন সমাজ পার্টি সুপ্রিমো ইভিএম কারচুপির অভিযোগ আনেন৷ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও হয়৷ মধ্যপ্রদেশের ভিন্ডে উপনির্বাচনে ইভিএমে সমস্ত বিজেপিতে যাচ্ছে বলে ধরা পড়ে৷ এদিকে, দিল্লি পুর নির্বাচনে বিজেপি ইভিএমে কারচুপি করেছে বলে অভিযোগ এনেছে আম আদমি পার্টি৷ এসমস্ত কিছুর কারণে আগামী ১২ মে নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে ইভিএম সম্পর্কে বর্ণনা দেবে৷ কিন্তু, মানুষের মনে যে সন্দেহ দানা বেঁধেছে তার কোন সমাধান নির্বাচন কমিশন করতে সক্ষম হবে কিনা তাই এখন দেখার বিষয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top