News Flash

  • Home
  • Uncategorized
  • কুলগামে গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী–সহ হত চারজন, নিকেশ এক জঙ্গি
Image

কুলগামে গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী–সহ হত চারজন, নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ৭ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরে কুলগামে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই । শনিবার রাতে অনন্তনাগ জেলায় হামলা চালিয়েছে তারা। দুই পুলিশকর্মী–সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিন পুলিশ কর্মী। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গি খতম হয়েছে । জখম অবস্থায় ধরা পড়েছে একজঙ্গি। পালাতে সক্ষম একজঙ্গির খোঁজে চল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল অনন্তনাগের মীরবাজার এলাকায় পুলিশের কনভয়ের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলি চালানোর আগেই কনস্টেবল মেহমুদ আহমেদ শেখ জীবনের পরোয়া না করেই একজন জঙ্গির থেকে পিস্তল কেড়ে নেন। বাকি পুলিশ কর্মীরা জঙ্গিদের উপর গুলি চালায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মীরবাজার এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে রাজ্য পুলিশের একটি দল। যানজট কাটাতে উদ্যোগ নেয় তারা। সেই সময় মীরবাজার এলাকা দিয়ে একটি গাড়িতে চড়ে যাচ্ছিল জঙ্গিরা। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর। প্রাণ হারান দুই স্থানীয় বাসিন্দাও। জখম হন আরও চার পুলিশকর্মী। পুলিশের পাল্টা গুলিতে ফৈয়জ আহমেদ আশওয়ার ওরফে সেঠা নামে এক লস্কর জঙ্গির নিকেশ হয়েছে । আহত অবস্থায় অপরজনকে পাকড়াও করা গিয়েছে।
রাজ্য পুলিশের ডিজি এসপি বৈদ্য জানিয়েছেন, ‘ শনিবারের হামলায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন দুইস্থানীয় বাসিন্দাও। গাড়িতে তিন জঙ্গি ছিল। তাদের মধ্যে একজনকে নিকেশ করা গিয়েছে। জখম অবস্থায় ধরা গিয়েছে আর একজনকে। তার কাছ থেকে একটি পিস্তল মিলেছে। তবে পালাতে সক্ষম হয়েছে তৃতীয়জন। তার খোঁজ চলছে।’ হামলার পর অনন্তনাগের সর্বত্র পুলিশ মোতায়েন হয়েছে।
প্রসঙ্গত, মৃত জঙ্গি ফৈয়জ আহমেদ ২০১৫ সালের আগস্টে উধমপুর বিএসএফের কনভয়ের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে দাবি পুলিশের । ঘটনার পর থেকেই ফেরার ছিল ফৈয়জ। তাঁর মাথার দাম দু’লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। উধমপুর নাশকতায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র দেওয়া চার্জশিটে তাঁর নাম ছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top