News Flash

  • Home
  • Uncategorized
  • দিলীপ ও জীতেনকে নিয়ে রতন নাথ বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে
Image

দিলীপ ও জীতেনকে নিয়ে রতন নাথ বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বিধানসভায় বিজেপি’র হয়ে সওয়াল করেছিলেন৷ এবার সোজা বিজেপি’র সর্বভারতীয় সভাপতির সাথে দেখা করতে চলে গেলেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ৷ সাথে নিয়ে গেলেন তৃণমূল বিধায়ক দিলীপ সরকার এবং সদ্য সিপিএমে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস বিধায়ক জিতেন সরকারকে৷ তাদের সাথে ছিলেন কংগ্রেস দুই কাউন্সিলার হিমানী দেববর্মা এবং সম্পা সরকার চৌধুরীও৷ শনিবার তাঁরা দীর্ঘক্ষণ বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে বৈঠক করেছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে৷
গত কয়েকদিন ধরেই কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে চর্চা হচ্ছিল৷ বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়ালও করেছিলেন৷ সম্প্রতি, কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের সাথে তিনি দীর্ঘক্ষণ আলোচনাও করেছেন৷ ফলে, তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে৷ এরই মাঝে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে আসতেই সুযোগ হাতছাড়া হতে দেননি রতনবাবু৷ পোড় খাওয়া রাজনীতিবিদ হিসেবে পরিচিত তিনি৷ তাই, শনিবার রাতে বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে দেখা করতে একা যাননি৷ সূত্র অনুসারে জানা গেছে, তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ সরকার এবং সদ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সিপিএমে যোগ দেওয়া জিতেন সরকারকেও সাথে নিয়ে গেছেন৷ দল ভারি করার জন্য কংগ্রেসের দুই পুর কাউন্সিলার হিমানী দেববর্মা এবং সম্পা সরকার চৌধুরীকেও তিনি সাথে নিয়েছেন৷
সম্প্রতি, বিজেপি’র রাজ্য প্রভারি সুনীল দেওধর তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ সরকারের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন৷ সুদীপ বর্মণ ছাড়া তৃণমূলের বাকি সব বিধায়কদের বিজেপি গ্রহণ করবে বলেও রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত জানিয়েছেন৷ এমন পরিস্থিতিতে দিলীপ সরকারের বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে বৈঠক, ধারণা করা হচ্ছে ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ সাথে ভাঙছে কংগ্রেস৷
সূত্রের দাবি, এখনই তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন না৷ বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে সদলবলে তাঁরা পদ্ম শিবিরে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন৷ তা নিয়েই বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে এক প্রস্থ বৈঠক সেরে নিয়েছেন রতনবাবুরা৷ সূত্রে খবর, রাজ্য নেতৃত্ব তাঁদের বিষয়ে কোন আপত্তি না থাকায় বিজেপি সর্বভারতীয় সভাপতিও সবুজ সংকেত দিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top