News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি, ঘোষণা অমিতের
Image

ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি, ঘোষণা অমিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ত্রিপুরায় সরকার গঠন করবে বিজেপি, দৃঢ়তার সাথে জানালেন বিজেপি সর্বভারতীয়

শনিবার আগরতলা বিমান বন্দরে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নিজস্ব ছবি৷

সভাপতি অমিত শাহ৷ তবে কটি আসন পার্টি পাবে তা এখনি বলতে না পারলেও আগামী নভেম্বরের মধ্যে তিনি তা স্পষ্ট করে দেবেন বলে জানিয়েছেন৷ শনিবার দুদিনের রাজ্য সফরে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তর দিতে গিয়ে বলেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসবেই৷ কমিউনিস্টরা যতই দমন পীড়ন চালাক না কেন, বিজেপিকে রোখা যাবেনা৷ এতে শক্তি আরও বৃদ্ধি পাবে৷ তিনি মনে করেন, ত্রিপুরায় লড়াই সিপিএমের বিরুদ্ধে হলেও এটি কোন কঠিন সমস্যা নয়৷ কারন রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে৷ দীর্ঘ বাম শাসন থেকে এখন মুক্তি চাইছে মানুষ৷ ত্রিপুরায় বিজেপির দ্রুত বিস্তার ঘটছে৷ ইতিমধেই পার্টির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন অমিত শাহ৷ তার সঙ্গে রয়েছেন পার্টির সর্ব ভারতীয় সম্পাদক রাম মাধব এবং পশ্চিমব বঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা৷
এদিন তিনি ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ তুলেছেন৷ জাতীয় স্বাস্থ্য মিশনের ৩০০ কোটি টাকার কোন হদিশ নেই বলেও তিনি অভিযোগ করেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য বরাদ্দের পরিমাণ অনেক বাড়িয়েছে৷ নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় করের অংশ হিসাবে তিন গুণ বৃদ্ধি করা হয়েছে৷ রেভিনিউ ডেফিশিটে রাজ্যকে ৫১০৩ কোটি টাকা দেওয়া হয়েছে৷ আগে এই খাতে কোন অর্থই আসত না৷ অমিত শাহ বলেন, আর অনেক খাতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে কিন্তু এর কোন সুফল দেখা যাচ্ছেনা৷ ভাল কাজ করলে ত্রিপুরা সারা দেশের জন্য মডেল হয়ে উঠতে পারত৷ কিন্তু তা হয় নি৷ ত্রিপুরায় মহামারিতে বহু লোকের মৃত্যু হয়৷ জাতীয় স্বাস্থ্য মিশনে দেওয়া অর্থের মধ্যে ৩০০ কোটি টাকার হিসাব দিতে পারছে না ত্রিপুরা সরকার৷
পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবাতেও যথেষ্ট ঘাটতি রয়েছে৷ অন্য দিকে ত্রিপুরার বহু নেতা চিট ফান্ড কেলেঙ্কারির সাথে যুক্ত৷ মহিলা নির্যাতনে এই রাজ্য প্রথম দিকে রয়েছে৷ গত তিন মাসে নারী নির্যাতনের ৯০০ টি ঘটনা ঘটেছে৷ এত ছোট রাজ্যে ৮ লক্ষ বেকার৷ যাদের মধ্যে ২ লক্ষ বয়স উত্তীর্ণ বেকারদের শোষণ নজির বিহীন ঘটনা৷ এখনো এই রাজ্যে কর্মচারীরা চতুর্থ বেতন কমিশনের প্রস্তাব মত বেতন পাচ্ছেন৷ অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে৷ তিনি এদিন ক্ষোভের সুরে বলেন, ত্রিপুরায় ১০৩২৩ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ত্রিপুরা সরকারের পাপের কারনে৷ তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের অনিয়ম রুখে দেওয়া হবে৷
এদিকে, তিন তালাক মুসলিম মহিলাদের মৌলিক অধিকার খর্ব করে বলে মনে করেন ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ৷ কাশ্মীরের বিচ্ছিন্নতা বাদীদের সঙ্গে আলোচনায়ও মত নেই শাহের৷ এদিন সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে অমিত শাহ, বলেন, কাশ্মীরে শান্তি চায় পার্টি৷ কিন্তু হিংসা জারি রেখে কোন পক্ষের সঙ্গে আলোচনায় যেতে রাজি নয় বিজেপি৷ ভারত সরকারও সর্বোচ্চ আদালতে এই অবস্থানই ব্যক্ত করেছে৷ তিন তালাক ইস্যুতে অমিত শাহ বলেন, এই ব্যবস্থা মুসলিম মহিলাদের মৌলিক অধিকার হনন করে৷ মহিলাদের অধিকার সুরক্ষিত করা বিশেষ প্রয়োজন৷ মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের বিস্তর পরিবর্তন হয়েছে৷ দেশ স্বাধীন হওয়ার পর নরেন্দ্র মোদী সবচেয়ে জনপ্রিয় নেতা৷ ফলে একের পর এক নির্বাচনে বিজেপির জয় হয়েছে৷ গ্রাম শহর এবং কৃষি ও শিল্পে সাম্যতা নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top