News Flash

  • Home
  • Uncategorized
  • জোট সম্ভাবনা জিইয়ে রেখে কংগ্রেস ও সিপিএম মূল প্রতিদ্বন্দ্বি, জানালেন অমিত শাহ
Image

জোট সম্ভাবনা জিইয়ে রেখে কংগ্রেস ও সিপিএম মূল প্রতিদ্বন্দ্বি, জানালেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ জোট সম্ভাবনা জিইয়ে রাখলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ জানালেন, আগামী বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস এবং সিপিএমের সাথে৷ ফলে বর্তমানে রাজ্যে আসন সংখ্যার নিরিখে বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেস বিজেপির প্রতিদ্বন্দ্বি তালিকায় নেই৷ স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাথে বিজেপির অদৃশ্য সমঝোতা হবে কি না৷
শনিবার রাজ্য সফরে এসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, কমিউনিস্ট দুনিয়া থেকে এবং কংগ্রেস সারা দেশ থেকে মুছে যাচ্ছে৷ তাই রাজ্যে প্রতিযোগিতা এখন এই দুই দলের বিরুদ্ধেই হবে৷ এই দুই দলকেই তিনি প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে মনে করছেন৷
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তুলনায় বৃহত্তম দল৷ ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যা ৬ এবং কংগ্রেসের ৩৷ অথচ বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রতিযোগিতার জন্য শাসক দলের সাথে বেছে নিয়েছেন কংগ্রেসকে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠছে, তাহলে ঘাসফুলের সাথে অদৃশ্য সমঝোতা হবে পদ্মের, নাকি তৃণমূল ভেঙ্গে বিধায়করা যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ রাজনৈতিক মহলের মতে, এমনটাও হতে পারে তৃণমূল বিধায়কদের বিজেপিযাত্রা নিয়ে নিশ্চিত অমিত শাহ৷ তাই প্রতিপক্ষের তালিকায় এই দলটিকে রাখতে চাইছেন না তিনি৷ কিন্তু, সুদীপ বর্মণকে নিয়ে রাজ্য নেতৃত্বের আপত্তির কারণে একযোগে সব তৃণমূল বিধায়ক আদৌ বিজেপিতে যোগ দেবেন কিনা সে প্রশ্ণও উঠছে৷ এক্ষেত্রে অদৃশ্য সমঝোতায় ডান-বামকে নির্বাচনে টেক্কা দিতে সহজ হবে, সে বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top