News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজের হিসাব নিকাশ নিয়ে জটিলতা বাড়ছে রাজ্যে
Image

রেগার কাজের হিসাব নিকাশ নিয়ে জটিলতা বাড়ছে রাজ্যে

আগরতলা, ৪ মে(হিঃস)৷৷ রেগার কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর নজরদারিতে বেকায়দায় পরেছে রাজ্য সরকার৷ রেগার কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব চাইছে কেন্দ্র৷ কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা, কাগজপত্রের হিসাবের সঙ্গে বাস্তবের মিল রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে ইতিমধ্যে কেন্দ্রীয় টিম রাজ্যে এসে পৌঁছেছে৷ তদন্তও শুরু করেছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানাগেছে, রেগার কাজের তদন্তে এসে অনিময় ও দুর্নীতির তথ্যপ্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী টিম৷ সম্প্রতি রাজ্যে এসে ব্লকে ব্লকে গিয়ে কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় টিম৷ কাগজপত্রের সঙ্গে কাজের বাস্তবের মিল পাচ্ছে না তারা অনেক ক্ষেত্রেই৷ কম্পিউটারে ডাটা এন্ট্রির সঙ্গে রেগার জব কার্ডের এন্ট্রির কোন কোনও মিলই নেই৷ বেশ কটি ব্লকেই এই হাল৷ রেগার কাজের অনিয়ম, দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় টিম৷ জেলাশাসকের কাছে জবাব চেয়েছে কেন্দ্রীয় টিম৷
এদিকে কেন্দ্রীয় টিম আসতেই জেলা ও ব্লক প্রশাসনের রেগার হিসাব মেলাতে তোড়জোড় চলছে৷ জানা গেছে, বছর ভিত্তিক রেগার বরাদ্দ টাকার যেসব কাজ সম্পন্ন হয়েছে বলে ইতিপূর্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে কিনা তা সরেজমিনে দেখতে চাওয়াতে বেকায়দায় পরেছে ব্লক প্রশাসন৷ বহু ক্ষেত্রে কোনও কিছুই পাচ্ছে না কেন্দ্রীয় টিম৷ অনিয়মের তথ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে জমা পড়ল রাজ্যে রেগার বরাদ্দ কমবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top