News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ, রাজপথ কাঁপল সিপিএম ও বিজেপি’র প্রতিবাদী মিছিলে
Image

রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ, রাজপথ কাঁপল সিপিএম ও বিজেপি’র প্রতিবাদী মিছিলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে প্রতিবাদ পাল্টা প্রতিবাদ কর্মসূচিতে কাঁপল রাজধানী

বৃহস্পতিবার আগরতলায় রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (বাঁয়ে) এবং বিজেপি’র(ডানে) মিছিল৷ নিজস্ব ছবি৷

আগরতলার রাজপথ৷ সিপিএমের নারী ব্রিগেড বৃহস্পতিবার বিজেপি’র সন্ত্রাসের প্রতিবাদে মিছিল ও সভা সংগঠিত করেছে৷ অন্যদিকে বিজেপিও সিপিএমের সন্ত্রাসের প্রতিবাদে মিছিল সংগঠিত করেছে৷ উভয়ই একে অপরকে সন্ত্রাস ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷
এদিন গণতান্ত্রিক নারী সমিতি সন্ত্রাস ইস্যুতে প্রতিবাদে সুবিশাল মিছিল সংগঠিত করেছে৷ নারী সমিতির রাজ্য সভানেত্রী রমা দাস জানান বিজেপি সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছে৷ নিজেরা সন্ত্রাস সৃষ্টি করে সিপিএমের বিরুদ্ধে বিজেপি কুৎসা রটাচ্ছে৷ তাঁর দাবী, বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের বহু নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে৷ মূলত রাজ্যের উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করার জন্য বদ উদ্দেশ্যে বিজেপি এক অরাজকতার পরিস্থিতি কায়েম করেছে৷ এর বিরুদ্ধেই প্রতিবাদে ময়দানে নামতে হয়েছে নারী সমিতিকে৷ তিনি জানান, রাজ্যে শান্তির পরিবেশ কিছুতেই বিনষ্ট হতে দেওয়া যাবে না৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই নারী সমিতি মিছিল ও সভা সংগঠিত করেছে৷
এদিকে শাসক দল সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে বিজেপি এদিন বিকেল ৪টা থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শান্তি মিছিল শুরু করেছে৷ বিজেপি’র এই শান্তি মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার রাজনৈতিক উত্তাপ অরো বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একযোগে শুরু হওয়া শান্তি মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ স্পর্শকাতর এলাকা গুলিতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিজেপির প্রদেশ জনসম্পর্ক প্রমুখ ড অলোক ভট্টাচার্য্য জানিয়েছেন, সিপিএম সন্ত্রাস মোকাবেলায় জনগণকে পাশে পেতে চাইছে৷ বিজেপি জনগণকে সঙ্গে নিয়েই শাসক দলের সন্ত্রাস মোকাবেলার চেষ্টা চালাচ্ছে৷ তাই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শান্তি মিছিল সংগঠিত করা হচ্ছে৷
রাজধানী আগরতলায় শান্তি মিছিলে জনৈক বিজেপি নেতা দাবী করেন, সিপিএম সন্ত্রাসে বিশ্বাসী৷ কিন্তু, বিজেপি সন্ত্রাস পছন্দ করে না এবং প্রশ্রয় দেয়না৷ তার আরও দাবী, এসএফআই রাজ্য সম্পাদককে মারধরের ঘটনা সম্পূর্ণ সাজানো৷ মাইলেজ নেওয়ার জন্য সিপিএম উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপিকে হেয় প্রতিপন্ন করতে কুৎসার আশ্রয় নিয়েছে৷ তিনি মনে করেন, রাজ্যবাসী সিপিএমের এই বদ উদ্দেশ্য প্রত্যাখ্যান করবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top