News Flash

  • Home
  • Uncategorized
  • রক্ত বিধৌত ত্রিপুরায় আবার ভয়ঙ্কর খেলা
Image

রক্ত বিধৌত ত্রিপুরায় আবার ভয়ঙ্কর খেলা

দেবাশীষ ঠাকুর
এই ত্রিপুরার মাটি রক্ত ভেজা৷ কম রক্ত ঝরেনি৷ এক সময় উপজাতি উগ্রপন্থী নামধারী ঘাতকরা গণহারে মানুষের রক্তে স্নান করেছে৷ তাঁরা স্বাধীন ত্রিপুরার জন্য বন্দুক হাতে তুলে নিয়েছিল৷ মুখে স্বাধীন ত্রিপুরার শ্লোগান আসলে লুটতরাজ৷ গণহত্যার বিভিষিকা কায়েম করে নিজেদের বীরত্ব প্রকাশের প্রতিযোগিতা৷ তাদের বীরত্ব গাঁথার মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা ত্রিপুরাকে পঞ্চাশ বছর পিছনে ঠেলেছে৷ শুধু উগ্রপন্থী নামধারী ঘাতকরাই নহে রাজনৈতিক হানাহানি, খুনোখুনির ঘটনার জন্য রাজনৈতিক দলগুলিও কম দায়ী নয়৷ গোটা রাজ্যই যদি উপদ্রুত হয়ে পড়ে তবু আশ্চর্য্য হবার নহে৷ ত্রিপুরায় রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনীতির নেতারা কি কম রক্ত পান করেছেন৷ উগ্রপন্থীরা যখন একের পর এক হত্যা চালাত তখন তো মৃতদেহ নিয়েও কাড়াকাড়ি করতে দেখা গেছে৷ মানুষের মৃতদেহ নিয়া এই ত্রিপুরায় কম রাজনীতি হয়নি৷ আজও রাজনীতির নেতারা কি সেই পথেরই অনুসারী হতে চান? ত্রিপুরার মানুষ অনেক অশান্তির আগুনে পুড়েছেন৷ আর কত আগুন, আর কত রক্ত৷
ত্রিপুরা ছোট্ট পার্বতী রাজ্য হলেও তার রাজনৈতিক কর্মকান্ড বহুমুখী৷ এখানেও দলের ছড়াছড়ি৷ নতুন নতুন দল আত্মপ্রকাশ করে আবার তলিয়ে যায়৷ যেমন জাতীয় কংগ্রেস একেবারেই শক্তিহীন হয়ে পড়েছে৷ ষাট কেন্দ্রে প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ৷ সবচেয়ে বিচিত্র ঘটনা রাজ্যের তৃণমূল কংগ্রেসে৷ তৃণমূলের সভাতেই যে নেতা তৃণমূল করব না বলে ঘোষণা দিয়েছেন তাঁরই নেতৃত্বে বুধবার মিছিল করে শক্তি দেখাল তৃণমূল৷ কারণ এই নেতারা বুঝে গেছেন বিজেপি দলে গিয়েও রাজনৈতিক অস্তিত্ব রাখা যাবে না৷ তৃণমূল কংগ্রেস নেতারা রাজ্যে বিজেপিকে নিয়ে অবাম জোট করতে পারবে না৷ কারণ, তৃণমূলের সামনে বড় শত্রু এখন বিজেপি৷ বিজেপি একের পর এক হুঙ্কার ছাড়ছে৷ আর তৃণমূল নেত্রী পাল্টা হুঙ্কার দিয়ে চলেছেন৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সিপিএমের প্রতিদ্বন্ধি হতে পারল না৷ সেই স্থান নিয়েছে বিজেপি৷ বিজেপিও ক্যাডার ভিত্তিক দল৷ এই দলের মাথার উপরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস৷ এই সংঘ ছাড়া বিজেপির সঙ্গে অন্য দলের কোনও ফারাক নেই৷
সেই শক্তিধর দলের সঙ্গে সিপিএম এখন সম্মুখ সমরে৷ আজ বিজেপি দ্বিতীয় বৃহত্তম দলের ভূমিকায় অবতীর্ণ৷ এই দল ভাল করে জানে সিপিএমের মতো দলের বিরুদ্ধে লড়াই খুব সহজ নয়৷ এটাও সহজ নয় যে, রাজ্যে এককভাবে বিজেপি ক্ষমতার মসনদ দখলে সমর্থ হবে৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কি সত্যিই চায় রাজ্যে বিজেপি ক্ষমতার মসনদে আরোহন করুক৷ এই প্রশ্ণই আজ বড় কথা৷ বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই পরিস্থিতি আরও বেশী অগ্ণিগর্ভ হয়ে উঠবে৷ রাজনীতিতে খুনের বদলা খুন কী ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে তা তো ভাবলে শিউরে উঠতে হয়৷ একথা ইতিহাস সত্যি যে সিপিএম খুনীরা অনেক মানুসের রক্তে স্নান করেছে৷ খুনের রাজনীতি, রক্ত ঝরানোর রাজনীতিতে এই দল অতীতে অনেক বেশী সিদ্ধহস্ত ছিল৷ সিপিএমের বর্ষিয়ান নেতা নৃপেন চক্রবর্তীর কি খুনের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেন নাই? সিপিএমকে মনে রাখতে হবে সেদিন আর নাই৷ এখন বন্দুকের মুখে মানুষের মুখ বন্ধ করা যাবে না৷ সুতররাং প্রতিটি রাজনৈতিক দলগুলিকে শান্তি স্বস্তির জন্য প্রয়াস নিতেই হবে৷ বিজেপি সিপিএম সংঘর্ষ চলতে থাকলে ত্রিপুরার রাজনীতি বিষিয়ে উঠবেই৷ আর এই পরিস্থিতির শিকার হতে হবে রাজ্যের মানুষকে৷ এক অস্থির রাজনীতির মধ্যে ত্রিপুরায় গণতন্ত্র নহে দলতন্ত্রের নাগপাশে বন্দী হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top