News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই, এবার মমতা-মায়ার সঙ্গে আলোচনায় বসবেন সোনিয়া
Image

রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই, এবার মমতা-মায়ার সঙ্গে আলোচনায় বসবেন সোনিয়া

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ঐক্যমত গড়ে তুলতে উদ্যোগী কংগ্রেস সভানেত্রী | এই অবস্থায় খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন সোনিয়া| পাশাপাশি তাঁর  বিএসপি নেত্রী মায়াবতী এবং ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর|

চলতি বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করছেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| তাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে ঐক্যমত গড়ে তুলতে উদ্যোগী কংগ্রেস সভানেত্রী | রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী চয়নে জাতীয় সহমতে পৌঁছতে ইতিমধ্যেই সোনিয়া ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গে কথা বলেছেন| অন্যদিকে, সনিয়ার সঙ্গে দেখা করেছেন জেডি-ইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি| তাঁর সঙ্গে কথা হয়েছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবেরও | এই অবস্থায় এবার তিনি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা বলতে চান|

কংগ্রেস সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে দেশের পক্ষে গ্রহণযোগ্য অভিন্ন  প্রার্থী দিতে বিরোধী দলগুলির মধ্যে সহমত গড়ে তুলতে সোনিয়া গান্ধী খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি নেত্রী মায়াবতী এবং ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে আলোচনায় বসবেন | আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই ওই বৈঠকগুলি হতে পারে| কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রাথমিক আলোচনা শেষ হওয়ার পর বিভিন্ন বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে| চলতি মাসের মধ্যেই বিরোধীদলগুলির রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে পারে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top