News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাই খাদ্য গুদামে গরমিল কাণ্ডে আরও তিনজনকে শোকজ
Image

মান্দাই খাদ্য গুদামে গরমিল কাণ্ডে আরও তিনজনকে শোকজ

আগরতলা, ২ মে (হিঃস)৷৷ মান্দাই খাদ্য গুদামে ৭০ থেকে ৮০ লক্ষ টাকার গরমিল কাণ্ডে প্রশাসন আরও তিনজনকে শোকজ করলো৷ যদিও সম্প্রতি গুদামের স্টোর কিপার বিপ্লব সিং রায়কে বরখাস্ত করা হয়েছিল হিসাবে গরমিল ধরা পরার পর৷ মান্দাই খাদ্য গুদাম থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার চাল উধাও৷ সম্প্রতি গুদামের হিসাব করতে গিয়ে এই রহস্য প্রকাশ্যে৷ প্রশাসনিক একটি সূত্রে জানা গেছে, এই কাণ্ডে কোনও নেতা জড়িত আছে কিনা তা এখনো স্পষ্ট নয়৷ সরকার চাইছে যারা এই কেলেঙ্কারিতে জড়িত তাদের শাস্তি দিতে৷ যদিও নিয়মমাফিক খাদ্য গুদামে কত চাল ঢুকলো, কত চাল বেরুলো তার হিসাব বছর বছর করার কথা৷ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে গত ২০১০ সাল থেকে হিসাব করা হচ্ছে না৷ ফলে চক্রটি প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার চালের গরমিল লাগিয়ে দিয়েছে৷ চাল পাচারের এই রহস্য উদঘাটন হতেই সাময়িক কালের জন্য গুদামের স্টোর কিপারকে বরখাস্ত করার পর এবার প্রশাসন আরও তিনজনকে শোকজ করলো৷
উল্লেখ্য, প্রায়ই রেশন চাল উদ্ধার হচ্ছে আগরতলায় বিভিন্ন বাজারে৷ মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযানে প্রচুর চাল উদ্ধার হয়েছে৷ প্রতিটি চালের বস্তায় এফসিআই’র সিল রয়েছে৷ তবে, ঐ চাল কোথা বাজারজাত হচ্ছিল তা হদিশ করতে পারেনি প্রশাসন৷ মান্দাই খাদ্য গুদামে গরমিল ধরা পড়ায় ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত উদ্ধার হওয়া চাল হয়তো বা ঐ গুদাম থেকেই পাচার হচ্ছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top