News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় এসএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলা, উত্তেজনা
Image

বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় এসএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল আমতলি বাইপাস এলাকায়৷ অভিযোগ, এসএফআই রাজ্য সম্পাদক বিজেপি কর্মীকে মারধর এবং টাকা ছিনতাই করেছেন৷ উত্তেজিত বিজেপি কর্মীরা রাতে পাল্টা এসএফআই রাজ্য সম্পাদকের বাড়ি সহ তিনটি বাড়িতে হামলা করেছেন অভিযোগ উঠেছে৷ টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুর বারটা নাগাদ৷ আমতলি নবতরুণ ক্লাবের সামনে রাস্তায় বিজেপি কর্মী সুশান্ত ভৌমিককে মারধর এবং টাকা ছিনতাই করা হয়েছে অভিযোগ উঠে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বিরুদ্ধে৷ প্রতিবাদে বিজেপি কর্মীরা আমতলিতে পথ অবরোধ করেন এবং থানায় নবারুণ দেব, নারায়ণ সরকার এবং খোকন ঘোষের বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধরের মামলা দায়ের করা হয়৷ বিজেপি’র দাবি, দলীয় কর্মী সুশান্ত ভৌমিককে বিজেপি দলে যোগ দেওয়ায় রাস্তা আটকে মারধর করেছেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, নারায়ণ সরকার, খোকন ঘোষ সহ ১০/১২ জন সিপিএম ক্যাডার৷ তার কাছ থেকে টাকা ছিনতাই এবং ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ৷
এদিকে, বিজেপি কর্মীকে মারধর এবং টাকা ছিনতাইয়ের সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তাঁর দাবি, এদিন তিনি দলীয় কর্মীদের সাথে বাধারঘাট থেকে ফিরছিলেন৷ তখন পথে বিজেপি কর্মী সুশান্ত ভৌমিককে অন্য একজন বাইকে ধাওয়া করেছিলেন৷ তাদের দেখে সুশান্ত বাইক নিয়ে দাঁড়ালে অন্য একজন অপরিচিত ব্যক্তির সাথে বচসা শুরু হয়৷ তখন নারায়ণ সরকার তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান এবং দু’জনকে দুটি চর মারেন৷ তাতে তারা ঝগড়া বন্ধ করে সেখান থেকে চলে যান৷ নবারুণের বক্তব্য, লেনদেন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল৷ তাই ঝগড়া থামাতে তারা এগিয়ে গিয়েছিলেন৷ কিন্তু, এখন অযথা তার বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ আনা হচ্ছে, দাবি নবারুণের৷ তিনি বলেন, বিজেপি রাজনীতির উদ্দেশ্যে মিথ্যা ঘটনার সাথে তাঁকে জড়াচ্ছে৷
এদিকে, মহেশখলা এলাকায় ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ কারণ, নবারুণদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার হবে না হুমকি দেন বিজেপি কর্মীরা৷ এরই মাঝে হঠাৎ উত্তেজিত হয়ে রাত সাড়ে আটটা নাগাদ বিজেপি কর্মীরা চড়াও হন এসএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে৷ সাথে তাঁর কাকা এবং এক প্রতিবেশীর বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় মহেশখলা এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে গিয়ে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷ যেকোন সময় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আতংকিত এলাকাবাসী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top