নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ এপ্রিল৷৷ বিশালগড় আর ডি ব্লকের অধীন পুরাতন রাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যা আদরী দাসের উপর তৃণমূলের দুই সদস্য পৃথ্বিশ দেব ও পার্থ দাস হামলা চালানোর ঘটনায় মামলা হলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷ এনিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা থানায় এনে জিজ্ঞাসাবাদও করেনি বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে ফরোয়ার্ড ব্লকের বিশালগড় বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রাখাল দেবনাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্থানীয় এসডিপিওর সাথে ডেপুটেশনে মিলিত হন৷ পুলিশ আধিকারীক আশ্বাস দিয়েছেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
প্রসঙ্গত, গ্রাম সংসদে পঞ্চায়েত সদস্যাকে শারীরিক ভাবে হেনস্থা ও প্রাণনাশের হুমিকির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল বিশালগড়ের পুরাতন রাজনগরে৷ এই ব্যাপারে পঞ্চায়েত সদস্যা আদরী দাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পার্থ দাস ও পৃথ্বিশ দেব নামে দুইজনের বিরুদ্ধে৷ জানা গিয়েছে অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী৷
সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী মঙ্গলবার রাজনগর পঞ্চায়েতের গ্রাম সংসদ হয়৷ এই গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সক্রিয় কর্মীও উপস্থিত ছিলেন৷ তারা পঞ্চায়েত সদস্য আদরী দাসকে শারীরিক ভাবে নিগ্রহ করে বলে অভিযোগ৷ পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে গ্রাম সংসদের বিষয়ে এলাকার লোকজনকে উপস্থিত থাকার জন্য মৌখিক প্রচারের দায়িত্ব ছিল সদস্যা আদরী দাসের উপর৷ কিন্তু, আদরী দাস তার দলের পছন্দের লোকদের ঐ গ্রাম সংসদে উপস্থিত থাকার জন্য বলে আসেন৷ গ্রাম সংসদকে রাজনৈতিক রং দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা৷ এনিয়ে গ্রাম সংসদে প্রতিবাদ জানায় তৃণমূলীরা৷ পঞ্চায়েত সদস্য আদরী দাসের সাথে প্রথমে তর্ক বিতর্ক হয়৷ পরে শারীরিক নিগ্রহের ঘটনা ঘটে৷ এনিয়ে গ্রাম সংসদে ধুন্ধুমার কান্ড ঘটে যায়৷
পঞ্চায়েত সদস্যাকে মারধর, পুলিশের ভূমিকায় অসন্তোষ
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















