News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার টাকা আত্মসাতের অভিযোগ শাসক দলীয় তিন কর্মীর বিরুদ্ধে
Image

রেগার টাকা আত্মসাতের অভিযোগ শাসক দলীয় তিন কর্মীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ এপ্রিল৷৷ কাজ না করে রেগার টাকা আত্মসাতের  অভিযোগ উঠল শাসকদলীয় তিন কর্মীর বিরুদ্ধে৷ ঘটনা বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে৷ কেন্দ্রীয় সরকার রেগার টাকা চুরি বন্ধের জন্য জিও ট্যাগিং সিস্টেম চালু করলেও কিভাবে টাকা আত্মসাৎ  করা যায় তার ফর্মূলা আবিষ্কার করে ফেলে লুটেরা বাহিনী৷ যার প্রমাণ পাওয়া যায় প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে৷ অভিযোগে জানা যায় প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের ৮নং ওয়ার্ডের বাসিন্দা জলিল মিয়ার রেগায় পুকুর খননের কাজ আসে৷ ঐ পুকুর খননে ১২০০ শ্রমদিবস কাজ দেওয়া হয়৷  কাজ হয়েছে ৬০০ শ্রমদিবস৷ শ্রমিকরা ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে তাদের চক্ষু চড়কগাছ ঐ পঞ্চায়েতের শাসক দলের তিন জন আমিনুল ইসলাম, ব্রাঞ্চ সম্পাদক বাবর মিয়া ও হাবিবুল বাসার কাজ না করে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ৷ শ্রমিকরা জানান, এই তিন মোড়ল পুকুর খননের কাজের স্থলে একবারের জন্যও আসেনি৷ অথচ ঐ পুকুরের কাজের টাকা তারাও সমান ভাবে পেয়েছে বলে অভিযোগে জানা গেছে৷ একজন শ্রমিক ক্ষোভ জানিয়ে বলেন, ঐ পুকুরে ৬০০ শ্রমদিবস কাজ হয়েছে৷ কিন্তু তিন মোড়ল ও পঞ্চায়েতের এক কর্মকর্তা মিলে ৭০০ শ্রমদিবস কাজ দেখিয়েছেন৷ এতে শ্রমিকরা ন্যায্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ৷ তাছাড়া অভিযোগে আরো জানা যায়, এই তিন মোড়ল প্রকৃত কৃষকদের সরকারি সার না দিয়ে নিজেরা আত্মসাৎ করছেন৷ শাসক দলের ক্যাডার বলে কথা৷ তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস নেই৷ ৮নং ওয়ার্ডের বাসিন্দাদের দাবি এই তিন মোড়লের মায়াজাল থেকে তাদের রক্ষার জন্য এগিয়ে আসে প্রশাসন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top