News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মডেলের, হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম
Image

দক্ষিণ কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মডেলের, হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): রাসবিহারী মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টেলিভিশনের জনপ্রিয় মডেল সনিকা সিং চৌহান| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-তে লেক মলের কাছে| পুলিশ সূত্রের খবর, ভোর তখন ৪টে হবে, লেক মলের সামনে গাড়িতে করে যাচ্ছিলেন বিক্রম ও সনিকা| অভিশপ্ত গাড়ির চালকের আসনে বসেছিলেন বিক্রম| গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে| মুহূর্তের মধ্যে রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি| এরপরে একটি দোকানে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়| দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় বিক্রম ও সনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়|
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা সনিকাকে মৃত বলে ঘোষণা করেন| অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে প্রথমে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও, খানিক পরেই তিনি ফের অসুস্থ বোধ করেন এরপর ফের তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতাল সূত্রের খবর, তঁার অবস্থা আপাতত স্থিতিশীলই রয়েছে| যদিও কোনও ঝুঁকি না নিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম পরীক্ষা করেন চিকিত্সকরা|
কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল| সেই সময় নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে| তারপর ফুটপাথে উঠে গিয়ে একটি দোকানে ধাক্কা মারে| গাড়ি চালানোর সময় অভিনেতা সুস্থ অবস্থায় ছিলেন কিনা, গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে|
হতবাক করছে এই বিষয়টি যে, অত্যন্ত অল্প বয়সেই চলে গেলেন সুন্দরী সুপার মডেল সনিকা| কলকাতার লা মার্টিনেয়ার ফর গার্লস-এ পড়াশোনা করেছেন সনিকা| পরে স্নাতক স্তরে পড়াশোনা করেন মাউন্ট কারমেল কলেজে| ২০১৩ সালের মিস ইন্ডিয়া কনস্টেটের ফাইনালিস্ট ছিলেন সনিকা| ছোটবেলা থেকেই খেলাধুলো ভালবাসতেন তিনি| একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের হয়ে দীর্ঘদিন বহু শো-তে অ্যাঙ্করিং করেছেন সনিকা| ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন এই সুন্দরী মডেল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top