News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বৈশাখী মেলায় জুয়ার বিশাল আয়োজন, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

বিশালগড়ে বৈশাখী মেলায় জুয়ার বিশাল আয়োজন, পুলিশ ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ এপ্রিল৷৷ বিশালগড় বৈশাখী মেলায় অবাধে চলছে তীর জুয়া ও লাকি সেভেনের রমরমা ব্যবসা৷ প্রশাসন জেনেশুনে নীরব দর্শকের ভূমিকায় আছে৷ এমনই অভিযোগ জানাল মেলায় আগত সাধারণ মানুষ৷ মেলা মানে মিলনের উৎসব৷ ছোট কচিকাচা থেকে শুরু করে বৃদ্ধরাও মেলায় আসেন৷ কিন্তু বর্তমানে ত্রিপুরার গ্রামে গঞ্জের মেলার পাশাপাশি শহরের মেলাগুলিতেও তীর জুয়া ও নেশাকারবারীদের জন্য মেলার আকর্ষণ হারিয়ে ফেলছে৷ যার বাস্তব চিত্র বিশালগড়ের বৈশাখী মেলা৷ প্রতিবছর ১০ই বৈশাখ বিশালগড় নিউমার্কেটে মেলা শুরু হয়৷ এই মেলা ৭ দিন ধরে চলে৷ এই মেলায় তীর জুয়া, লাকি সেভেন ও নেশা কারবারীরা দখল করে নেয়৷ মেলার স্টলগুলির পেছনে গরু বাজারের ময়দানে পুলিশবাবুদের সামনেই চলছে অবৈধ ব্যবসা৷ অভিযোগে আরো জানা যায়, তীর জুয়া খেলা নিয়ে মাঝে মধ্যে চলছে ঝামেলা৷ আর এই ঝামেলা গড়ায় মেলায় আগত সাধারণ মানুষের সামনেই৷ মেলায় পানের স্টল, মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে গন্ধহীন নেশার টেবলেট ও বিলেতি মদ৷ একাংশ যুবক নেশাগ্রস্থ হয়ে মা বোনদের উদ্দেশ্যে নানা কটুক্তি করে বলে অভিযোগ৷ ফলে প্রতিবছর মেলা মানুষের অংশগ্রহণের সংখ্যা কমে যাচ্ছে৷ হারিয়ে যাচ্ছে বিশালগড়ের ঐতিহ্যবাহী মেলার ঐতিহ্য৷ বিশালগড়ের থানার নাকের ডগায় মেলাটি অনুষ্ঠিত হয়৷ এই সমস্ত কারবারীদের বন্ধ না করে পুলিশ তোল্লা আদায়ে ব্যস্ত বলে অভিযোগ৷ মেলা কমিটি ও পুলিশ এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মেলার ঐতিহ্য যেন ফিরিয়ে আনে এই দাবী রাখে মেলায় আগত সাধারণ মানুষ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top