News Flash

  • Home
  • Uncategorized
  • গোমাতা রক্ষার নামে গরু বিকিকিনিতে প্রতিবন্ধকতা, সোচ্চার হল ব্যবসায়ীরা
Image

গোমাতা রক্ষার নামে গরু বিকিকিনিতে প্রতিবন্ধকতা, সোচ্চার হল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ২৮ এপ্রিল৷৷ একদিকে বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন স্থানে গরু ব্যবসায়ীদের হয়রানী, অন্যদিকে ত্রিপুরা রাজ্যের এক গরু মাফিয়ার দৌরাত্ম্যে নাজেহাল অন্যান্য সাধারণ গরু বিক্রেতারা এছাড়া ও পশু বিক্রয়ের ব্যাপারে রাজ্য সরকার যাতে ব্যাবসায়ীদের অতি সহজে ছাড়পত্র ও পরিবহণ করার ছাড়পত্র প্রদান করে৷ এই উদ্যোশ্যে ত্রিপুরা রাজ্য পশু ব্যাবসায়ী সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল র্যালী সংঘটিত করা হয়৷ মিছিলটি তেলিয়ামুড়া এগ্রি প্রোডিউস মার্কেট এর সামনে থেকে শুরু হয় তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজীনগরস্থিত গরু বাজারে এসে শেষ হয়৷ মিছিল শেষে সংগঠন এক নেতৃত্ব জানায় প্রতিনিয়ত বিজেপি দল কর্তৃক গরু ব্যাবসায়ীদের হেনস্থার শিকার হতে হচ্ছে৷ অন্যদিকে পুলিশি জুলুমও কম হচ্ছে না৷ এই জুলুম বন্ধের উদ্যেশ্যে বিগত দুই সপ্তাহ যাবৎ তেলিয়ামুড়া গরু বাজার বন্ধ৷ এছাড়া রয়েছে মাফিয়া রাজ৷ তাতে সাধারণ ক্রেতারা বিভিন্ন দিকে বঞ্চনার শিকার হচ্ছে৷ তাদের দাবী গরু বিক্রয়কে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে তা অতি সত্বর বন্ধ না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলন গড়ে তুলা হবে৷
এদিকে, শুক্রবার বিকালে বিশালগড় স্থিত অফিসটিলার বোধন কমিউনিটি হল ঘরে এগ্রি প্রডিউস মার্কেট কমিটির উদ্যোগে সমস্ত গরু ব্যবসায়ীদের নিয়ে গরু বাজারের পরিষেবা স্বাভাবিক প্রক্রিয়ায় আনার জন্য বৈঠকের আয়োজন করা হয়৷ বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সদস্য তথা সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান, সিপিআইএম বিভাগীয় সভাপতি বেনী মাধব দে উপস্থিত ছিলেন৷ ঐদিন বৈঠকে ২ শতাধিক গরু ব্যবসায়ী বৈঠকে অংশ নেয়৷ বৈঠকে বিজেপি এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভাবে নিন্দা জানান৷ হাটবারে গরু বাজার খোলা থাকবে৷ তাছাড়া গরু ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থে আগামী ২রা মে জেলা শাসকের নিকট ডেপুটেশানে মিলিত হবে কমিটির প্রতিনিধিরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top