News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধাশ্রমে যেতে না চাওয়ায় মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের
Image

বৃদ্ধাশ্রমে যেতে না চাওয়ায় মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : ইঁট দিয়ে থেঁতলে, গলায় প্লাস্টিকের পাইপ জড়িয়ে মাকে খুন করল ছেলে | দক্ষিণ দিল্লির সাগারপুর এলাকার এই ঘটনায় হত বৃদ্ধা তার ছেলের কথা মতো বৃদ্ধাশ্রমে যেতে না চাওয়ায় তাকে খুন করেছে ছেলে| খুনের পর এমনই চাঞ্চল্যকর ঘটানা কথা নিজেই পুলিশকে ফোন করে জানিয়েছে গুণধর ছেলে | গত ২৫ এপ্রিলের ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে তাকে জেরা করে তার দেওয়া তথ্য খতিয়ে দেখছে দিল্লি পুলিশ|
জানা গেছে, ৭৬ বছরের বৃদ্ধার বেকার সন্তান তার মাকে খাওয়াতে পারছিল না | তাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল সে | কিন্তু মা রাজি না হওয়ায় রাগে, ইঁট দিয়ে থেঁতলে গলায় প্লাস্টিকের পাইপ জড়িয়ে খুন করে মাকে | ঘটনার পর নিজেই পুলিশকে সব জানিয়েছে অভিযুক্ত লক্ষণ কুমার | তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ|
পুলিশ জানিয়েছে, গত ২৫ এপ্রিল দক্ষিণ দিল্লির সাগারপুর এলাকার এই ঘটনায় ধৃত ছেলে লক্ষণ কুমারের দাবি, এই কাণ্ডটি সে ঘটাতে চায়নি| রাগের মাথায় এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছে | সে আরও জানিয়েছে ঘটনার পর জ্ঞান ফিরতে মায়ের দেহের পাশে বসে দীর্ঘক্ষণ কাঁদে সে| এর পরে নিজেই পুলিশকে ফোন করে পুরো ঘটনার কথা জানায় এবং থানায় গিয়ে আত্মসমর্পণ করে| জেরায় লক্ষণ দাবি করেছে সে মানসিক অবসাদের শিকার| সেইজন্যে তার চিকিত্সাও চলছে| পুলিশ তার দাবি খতিয়ে দেখবে | উল্লেখ্য দুবছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top