News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ পরিষেবা শিকেয়, নিগম পুলিশের কাজিয়া মিটল বৈঠকে
Image

বিদ্যুৎ পরিষেবা শিকেয়, নিগম পুলিশের কাজিয়া মিটল বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ এপ্রিল৷৷ বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ায় এলাকাবাসী বিদ্যুৎ নিগম অফিসে গেলে নাজেহাল হতে হয়৷ সেই সাথে পুলিশও হয়রানির শিকার হয়৷ নিগমের অফিসের দুই শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়৷ এরপর পুলিশ ও বিদ্যুৎ নিগমের মধ্যে ভুলবোঝাবুঝি দেখা দেয়৷ বিদ্যুৎ নিগম থেকে থানায় মামলাও করা হয়েছিল৷ শেষ পর্যন্ত আজ বিকালে পুর পরিষদ কনফারেন্স হলে ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যার নিরসন হয়েছে৷ ঘটনা কৈলাসহরে৷ নিগমের পক্ষে এ জি এম, পুলিশের পক্ষে এসডিপিও রাজীব সেনগুপ্ত, শাসক দলের দুই নেতা কৃষ্ণেন্দু চৌধুরী ও মবশ্বর আলি, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মনীষ সাহা বৈঠকে উপস্থিত ছিলেন৷
বিজিৎনগরে পিযূষ দাস ও মাশুক আলির বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে৷ এলাকার লোকজন মিলে বিদ্যুৎ নিগম কল সেন্টারে ফোন করেও সংযোগ পাননি৷ পরে এলাকাবাসী থানায় যান৷ রাত ১টায় নিগম অফিসে গিয়ে দুই যুবককে দেখতে পান৷ ডাকাডাকির পর এক কর্মী বলেন তার দ্বারা কিছু হবেনা৷ মদমত্ত দুই কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়৷ বিদ্যুৎ নিগম থেকে এ এস আই প্রনব মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়৷ জেলা শাসকের কাছে অভিযোগ যায়৷ শেষ পর্যন্ত শাসক দল মাঠে নেমে মীমাংসা বৈঠকের আয়োজন করে৷ দুই পক্ষ ঐক্যমতে পৌঁছে মামলা তুলে নেন৷
কৈলাসহরে রাতে বিদ্যুৎ সমস্যা দেখা দিলে বিদ্যুৎ নিগম থেকে কর্মীরা লাইন সারাইতে যেতে চাননা৷ এতে দুর্ভোগ পোহান গ্রাহকরা৷ বড় ধরনের দূুর্ঘটনাও ঘটে যেতে পারে৷ মীমাংসা হলেও নিগমের সমস্যা নিরসন হল না এবং আগামী দিনের জন্য সমস্যাই থাকল৷ পুলিশ ও বিদ্যুৎ নিগম কর্মীদের অভিযোগ পাল্টা, অভিযোগ হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না তা বলাই বাহুল্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top