News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীর মতো চুল ছাঁটার নির্দেশ মীরাটের স্কুˆলে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের
Image

যোগীর মতো চুল ছাঁটার নির্দেশ মীরাটের স্কুˆলে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

মীরাট, ২৮ এপ্রিল (হি.স.) : চুল ছাঁটতে হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতোই| এমনই নির্দেশ জারি হল উত্তরপ্রদেশের একটি স্কুলে| উত্তরপ্রদেশের মীরাটে সিবিএসই অনুমোদিত স্কুলের পড়ুয়াদের দেওয়া এই অদ্ভূত নির্দেশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে | শুধু চুল নয়, দাড়ি রাখা যাবে না এবং স্কুˆলে আমিষ খাওয়ায়ও নিষেধাজ্ঞা জারি হয়েছে ওই স্কুˆলে| যদিও স্কুল কর্তৃপক্ষ আদিত্যনাথের মতো চুল ছাঁটার কোনও নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে| স্কুˆলের দাবি ছাত্রদের চুলের ছাট কেমন হবে তার উদাহরণ দিতে মুখ্যমন্ত্রীর নাম করা হয়েছে|
উত্তরপ্রদেশের মীরাটের রিষভ অ্যাকাডেমি নামে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর‌্যন্ত এই এই ইংরেজি মাধ্যম স্কুলে ২,৮০০ পড়ুয়া রয়েছে | এই স্কুˆলের কয়েকজন ছাত্র স্কুˆল নির্দেশ নেমে চুল না ছাঁটায় গতকাল বৃহস্পতিবার তাদের স্কুˆলে ঢুকতে না দেওয়া হলে তাদের অভিভাবকরা স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন| অভিভাবকদের অভিযোগ, এই স্কুˆলে ছাত্রদের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুল ছাঁটার ফরমান দেওয়া হয়েছে| একইসঙ্গে দেওয়া হয়েছে দাড়ি না রাখার ফতোয়াও| কারণ হিসেবে বলা হয়েছে, এই স্কুল মাদ্রাসা নয়| আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে| একইসঙ্গে ছাত্রছাত্রীদের পৃথকভাবে বসার বন্দোবস্ত করা হয়েছে|
তবে অভিভাবকদের অভিযোগ অস্বীকার স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আদিত্যনাথের মতো চুল ছাঁটার কোনও নির্দেশ দেওয়া হয় নি| স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক রঞ্জিত জৈন বলেছেন, পড়ুয়াদের চুল ছোট করে ছেঁটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল| কিন্তু কী ধরনের ছাঁট, তা ৱুঝতে না পারায় আদিত্যনাথের উদাহরণ দেওয়া হয়েছিল| তিনি আরও বলেছেন, পড়ুয়াদের দাড়ি না রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে| ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দাবি, এই স্কুল একটি জৈন ট্রাস্ট পরিচালিত স্কুল| তাই এখানে টিফিন হিসেবে আমিষ খাবার, এমনকি ডিমও নিষিদ্ধ| খাদ্য সংক্রান্ত নিয়ম পড়ুয়ারা ভাঙছে কিনা, তা জানতে আচমকা পরীক্ষাও চালানো হয়| স্কুলে ছাত্র ও ছাত্রীদের পৃথক কক্ষে বসার ব্যবস্থা হয়েছে স্কুলে| এ ব্যাপারে জৈন লাভ জিহাদের প্রসঙ্গ উল্লেখ করেছেন| তিনি বলেছেন, এই স্কুলে এ ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top