নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসায় গাফিলতি করার অভিযোগ এনে রোগীর নিকটাত্মীয়রা ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালিয়েছে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে৷ গন্ডাছড়া থানার পুলিশ দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গন্ডাছড়া থানার অধীন বিলাই কারবারী পাড়া৷ ঐ পাড়ার বাসিন্দা দুর্জরাম ত্রিপুরা (৪৫)৷ তিনি বুধবার প্রচন্ড জ্বরে ভুগছিলেন৷ বৃহস্পতিবার কাকভোরে তাকে প্রায় কুড়ি কিলোমিটার দুর্গম পাহাড়ী পথ পায়ে হেটে গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার পরিবারের লোকজন৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা দ্রুততার সঙ্গে রোগীর চিকিৎসা শুরু করেনি৷ এমনিতেই স্বাস্থ্য কেন্দ্রের টুলে বসিয়ে রাখা হয়৷ দীর্ঘসময় অপেক্ষা করার পরও যখন তার চিকিৎসা শুরু হচ্ছিল না তখন রোগীর নিকটাত্মীয়রা ভেতরে প্রবেশ করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন৷ একসময় উত্তেজিত হয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধর শুরু করে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বাস্থ্যকর্মীরা খবর দেন গন্ডাছড়া থানায়৷ বিশাল সংখ্যায় টিএসআর এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক করেছে৷
ম্যালেরিয়া রোগীর চিকিৎসায় গাফিলতি, ধুন্ধুমার গঙ্গানগরে
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















