News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর-গর্জি লাইনে যাত্রীরেল সূচনা ৭ মে, আসবেন প্রভু
Image

উদয়পুর-গর্জি লাইনে যাত্রীরেল সূচনা ৭ মে, আসবেন প্রভু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ উগয়পুর থেকে গর্জি পর্যন্ত যাত্রীরেলের সূচনা হবে আগামী ৭ মে৷ ঐদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু এই যাত্রী রেলের সূচনা করবেন বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে খবর৷ এদিকে, সম্প্রতি এই লাইনে রেলওয়ো সুরক্ষা কমিশনের পর্যবেক্ষণ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে৷
অন্যদিকে, উত্তরপূর্বে তিন দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভু আগামী ৫ মে গুয়াহাটি আসছেন৷ জানিয়েছে উত্তরপূর্বে সীমান্ত রেলের এক সূত্র৷ গুয়াহাটিতে এদিন তিনি কয়েকটি সূচনা করবেন৷ ৬ তারিখ তিনি সবুজ পাতাকা নাড়িয়ে প্রস্তাবিত অরুণাচল প্রদেশের নাহরলগুন-গুয়াহাটি শতাব্দি এক্সপ্রেসের সূচনা করবেন৷ এই এক্সপ্রেস প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন চলাচল করবে৷ পরে প্রয়োজনবোধে দৈনিক করা হবে৷ তাছাড়া এদিন নহরলগুনে চার থেকে পাঁচটি রেল লাইন সার্ভে প্রজেক্টেরও শিলান্যাস করবেন প্রভু৷ এর পরের দিন সাত তারিখ রাজ্যের উদয়পুর-গর্জি যাত্রী ট্রেনেরও শুভারম্ভ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এই প্রথম দক্ষিণ ত্রিপুরা রেল মানচিত্রের সঙ্গে যুক্ত হবে বলে জানানো হয়েছে৷ রেলওয়ে ট্র্যাকের কাজ সম্পূর্ণ বলে জানিয়েছে সূত্রটি৷
এদিকে, আরও একটি নয়া এক্সপ্রেস ট্রেন পাচ্ছে অসম৷ সেই হিসেবে আগামী ৩০ এপ্রিল থেকে ডিব্রুগড় – গুয়াহাটি শতাব্দি এক্সপ্রেস চালু করবে উত্তরপূর্ব সীমান্ত রেল৷ এর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেছে বলে এনএফ রেলের সদস দফতর সূত্রের এক খবরে প্রকাশ৷ মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই সবুজ পতাকা নাড়িয়ে শতাব্দি এক্সপ্রেসের সূচনা করবেন৷ এই ট্রেন সপ্তাহে তিন দিন চলবে বলেও জানানো হয়েছে৷ পরবর্তীতে যাত্রীদের প্রয়োজনীয়তা বোঝে একে নিয়মিত করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top