News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য নির্যাতন, স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকদের বিরুদ্ধে এফআইআর
Image

পণের জন্য নির্যাতন, স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকদের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ এপ্রিল৷৷ বিয়ের চৌদ্দ পছর পর পণের জন্য নির্যাতনের অভিযোগ তুললেন এক গৃহবধূ৷ স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করেছেন ঐ গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে কাকড়াবন থানার অধীন ক্যাম্পের টিলা এলাকায়৷ ঐ এলাকার গৃহবধূ শিপ্রা বিশ্বাস কাকড়াবন থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী সুজিত বিশ্বাস, শ্বশুর সাধন বিশাস ও শাশুড়ির বিরুদ্ধে৷ অভিযোগ, তারা বিয়ের পর থেকে পণের জন্য তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন৷ কয়েকদিন আগে তাকে মারধর করে বাড়ি থেকে বেড় করে দিয়েছেন৷ ঐ গৃহবধূর আরও অভিযোগ তার স্বামী অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িত৷ বিষয়টি নিয়ে প্রতিবাদ করার নির্যাতন আরও বাড়িয়ে দেয় স্বামী৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি খবর লেখা পর্যন্ত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top