News Flash

  • Home
  • Uncategorized
  • কোচিং সেন্টারে পড়তে গিয়ে সিধাইয়ে নিখোঁজ সুকলছাত্রী
Image

কোচিং সেন্টারে পড়তে গিয়ে সিধাইয়ে নিখোঁজ সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ কোচিং সেন্টারে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে এক কিশোরী ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে সিধাই থানার অধীন সুবলসিং এলাকায়৷ নিখোঁজ ছাত্রীর নাম দিপীকা দেববর্মা৷ বয়স ষোল বছর৷ এই ব্যপারে ছাত্রীর বাবা সুভাষ দেববর্মা সিধাই থানার পুলিশকে অবহিত করেছে৷ কিন্তু, খবর লেখা পর্যন্ত পুলিশ নিখোঁজ ছাত্রীর কোনও হদিশ পায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা সুবলসিং এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, সুকল বন্ধ রয়েছে গ্রীষ্মের ছুটির জন্য৷ তাই দিপীকা এলাকারই একটি কোচিং সেন্টারে পড়তে যায়৷ এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিল৷ দুপুর হয়ে গেলেও দিপীকা বাড়ি ফিরেনি৷ তাতে উদ্বিগ্ণ হয়ে উঠেন বাবা সুভাষ দেববর্মা সহ পরিবারের লোকজন৷ বাবা ঐ কোচিং সেন্টারে খোঁজ নিতে যান৷ কোচিং সেন্টার থেকে বলা হয় নির্দ্ধারিত সময়ে দিপীকা কোচিং সেন্টারে এসেছিল এবং সহপাঠীদের সাথে কোচিং শেষে বেড়িয়ে যায়৷ এদিকে সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে কোচিং সেন্টার থেকে বেড়িয়ে কিছুদূর যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে একাই রওনা দেয় দিপীকা৷ নিকটাত্মীয়দের বাড়িতেও খোঁজ খবর নিয়েছেন বাবা৷ কিন্তু, কোথাও দিপীকার সন্ধান মিলেনি৷ শেষ পর্যন্ত দিপীকার নিখোঁজ সংক্রান্ত বিষয়টি তার বাবা সুভাষ দেববর্মা সিধাই থানার পুলিশকে জানায়৷ পুলিশ চবিবশ ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কোন মিসিং ডায়রি নিতে পারবে না বলে জানায়৷ তবে পুলিশের তরফেও তদন্ত শুরু করা হয়েছে৷ রাতে খবর লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোন সন্ধান পায়নি পুলিশ৷ তবে একটি সূত্রে জানা গিয়েছে, প্রণয় সংক্রান্ত বিষয়ের জেরে হয়তো ঐ ছাত্রী নিখোঁজ হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top