News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি সিলিন্ডারের আগুনে পুড়ল চলন্ত ভ্যান
Image

সিএনজি সিলিন্ডারের আগুনে পুড়ল চলন্ত ভ্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজপথে ‘বার্নিং ভ্যান’৷ বুধবার বিকাল তিনটা নাগাদ আগরতলা শহরের কর্ণেল চৌমুহনীর কাছে একটি মারুতী ভ্যানে আচমকা আগুন ধরে যায়৷ আগুন লাগার সাথে সাথেই  চালক গাড়ি থেকে নেমে পড়েন৷ মুহুর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়৷ পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন৷ ফায়ার সার্ভিস কর্মীরা দমকল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ এদিকে, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ আগুনে পুড়ে যাওয়া মারুতী ভ্যানের নম্বর টিআর-০৩- সি-০৫০২৷ গাড়িটি সিএনজি চালিত৷ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওভার হিটিং এর ফরে গাড়ির পেছনের ডিক্কিতে সিলিন্ডারের উপর রাখা টায়ারে প্রথম আগুন ধরে৷ তারপর পুরো গাড়িতে আগুন ধরে যায়৷ পুলিশ গাড়ির মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে৷ তবে প্রকাশ্যে রাজপথে চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে যায়৷ কারণ, গাড়িটিতে সিএনজির সিলিন্ডার ছিল৷ যদি সিলিন্ডার বিস্ফোরিত হতো তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর আকর ধারণ করত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top