News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহের নজরে রয়েছে দুই ছেলে
Image

মায়ের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সন্দেহের নজরে রয়েছে দুই ছেলে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ এপ্রিল৷৷ রাজ্যে আত্মহত্যা এবং হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ প্রতিদিন বিভিন্ন প্রান্তে সংঘটিত হচ্ছে হত্যা বা আত্মহত্যার ঘটনা৷ তেমনি এক রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর জেলার কদমতলার সরসপুর এলাকায়৷ কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা রানী বালা নাথের ফাঁসিতে জুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সরসপুর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তেশ্বর নাথের স্ত্রী রানী বালা নাথ (৬৫) গতকাল রাতে খাওয়া দাওয়ার পর স্বামীর সাথে ঘুমিয়ে পড়েন৷ আজ কাকভোরে বয়স্ক স্বামী স্ত্রীকে বিছানায় না পেয়ে খোঁজতে গিয়ে ঘরের একটি কোনার মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছেন বলে দেখতে পান৷ গলায় শাড়ি বেঁধে ঘরের ভিমের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ও দুই পুত্র ছুটে আসেন৷ খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ পুলিশে ঘটনাস্থলে এসে রানী বালা নাথের মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে স্থানীয় জনগণ ও মৃতার মেয়ের অভিযোগ দুই ভাই চক্রান্ত করে তাদের বয়স্ক মাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ সেই মর্মে পুলিশ দুই ভাইকে কদমতলা থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়৷ তারপর তাদেরকে ছেড়ে দেয়৷
অপরদিকে কদমতলা থানার পুলিশ জানিয়েছে মৃতার দুই পুত্রকে প্রথম স্তরের জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে৷ এবার ময়না তদন্তের রিপোর্ট এলেই আসল সত্য উদ্ঘাটন হবে যে, এটা আত্মহত্যা না হত্যা৷ উল্লেখ্য যে, মৃতার দুই পুত্র ও পাঁচ মেয়ে রয়েছে৷ সবাইকে বিয়ে দিয়ে নিজের সংসারের হাল হাতে ধরিয়ে দিয়েছেন৷ স্বামী পেশায় দিন মজুর ছিলেন৷ বর্তমানে বয়সের মাত্রা বেড়ে যাওয়াতে শয্যাশায়ী স্বামী৷ উনিও প্রায়ই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকেন৷ দুই পুত্রের উপর নির্ভরশীল৷ কিন্তু দুই পুত্রের গুণ কীর্তনের শেষ নেই৷ এমনটাই বক্তব্য মৃতার কন্যা ও পাড়া প্রতিবেশীর৷ তাদের বক্তব্য মৃতার দুই ছেলে বয়স্ক মা বাবার সাথে প্রায়ই দুর্ব্যবহার করত৷ ভরণপোষণ দিতনা৷ এমনকি কিছু দিন পূর্বে মাকে মেরে বাড়ী থেকে বের করে দিয়েছিল দুই পুত্র৷ নির্যাতিতা মা পুত্রদের অত্যাচার সহ্য করতে না পেরে কদমতলা থানায় একটি মামলা রুজু করেছিলেন৷ পুলিশ তাদেরকে গ্রেপ্তারও করে৷ অবশেষে মা রানী বালা এসে দুই পুত্রকে ছাড়িয়ে নিয়েও যান৷ কিন্তু গতকাল রাতে পবিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে দুই পুত্র এমনই অভিযোগ মৃতা রানী বালা নাথের কন্যা ও পাড়া প্রতিবেশীর৷ উনারা আরও বলেন ঘরের যে জাওগায় ফাঁসি লাগানো ছিল সেখানকার নিচে কোন ধরনে চেয়ার বা টেবিল ছিলনা৷ শূন্যের উপরে একটি লাশ ভিমে ঝোলানো ছিল৷ তাই এই মৃত্যু আত্মহত্যাজনিত নয় বলে কন্যাদের দাবী৷ এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর রিপোর্ট দেখে আসল রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top