News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের মিছিলে গাড়ির ধাক্কা, রাগে রাজপথ অবরোধ
Image

কংগ্রেসের মিছিলে গাড়ির ধাক্কা, রাগে রাজপথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ কংগ্রেসের পদযাত্রায় অংশগ্রহণকারীকে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাজপথে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা পথ অবরোধ করে ঘটনার প্রতিবাদ করেছেন৷ জানা গিয়েছে, চিটফান্ড কেলেংকারীর সিবিআই তদন্তের দাবীতে কংগ্রেসের পক্ষ থেকে দুটি পদযাত্রা করা হচ্ছে৷ একটি সাব্রুম থেকে এবং অন্যটি চুড়াইবাড়ি থেকে৷ সাব্রুম থেকে যে পদযাত্রাটি  আসছিল সেটি মেলারমাঠ এলাকায় পৌঁছে এদিন৷ রাস্তা দিয়ে মিছিল করার সময় একটি গাড়ি মিছিলের জনৈক কর্মীকে ধাক্কা দেয়৷ তাতেই চটে যায় কংগ্রেস কর্মীরা৷ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরে পুলিশ ঘটনাস্থলে যায়৷ কংগ্রেসের অভিযোগ ঘটনাটি পরিকল্পিত ভাবে করা হয়েছে৷ এর প্রতিবাদে তারা সেখানে পথ অবরোধ করেন৷ পরে অবশ্য পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top