News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় দুই গৃহবধূ ধর্ষিতা, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

পৃথক জায়গায় দুই গৃহবধূ ধর্ষিতা, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ পৃথক স্থানে দুই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাগুলি ঘটেছে তেলিয়ামুড়ার মোহরছড়ায় এবং কুমারঘাটের দুধপুরে৷ পুলিশ দুটি ঘটনারই মামলা নিয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি৷ তাতে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের চাপে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না৷
সংবাদে প্রকাশ, গত শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানার অধীন মোহরছড়ার জনৈক ব্যক্তির বাড়িতে দলবল নিয়ে হামলা চালায় প্রভাত দেবনাথ৷ ঘরে ঢুকেই গৃহস্বামীকে বেধরক মারধর করা হয়৷ স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসেন৷ তাকেও মারধর করা হয়৷ পরে ঐ গৃহবধূকে পাশের ঘরে নিয়ে নিয়ে প্রভাত দেবনাথ ধর্ষণ করে৷ তাতে সহয়তা করেছে প্রভাতের সাকরেদরা৷ তারপর ঐ গৃহবধূকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় এই বলে যে যাতে ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানান৷ তারপর ঐ গৃহবধূ সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে তেলিয়ামুড়া থানায় পৌঁছেন৷ থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে একটি মামলা করেন৷ তেলিয়ামুড়া থানায় মামলার নম্বর ১৯/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩২৫, ৩৫৬(বি), ৩৭৬, ৩৭৯ এবং ৩৪ অনুযায়ী৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ঘটনার তিন দিন অতিক্রান্ত হওয়ার পর৷
এদিকে, আরও এক গৃহবধূ ধর্ষিতা হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে কুমারঘাট থানার অধীন দুধপুরে৷ ঘটনাটি ঘটেছে সোবমার রাতে৷ জানা গিয়েছে ঐ এলাকার বাসিন্দা আলমাস মিয়া নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণ করেছে৷ এই ব্যাপারে কুমারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ২৭/১৭৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি৷ এলাকাবাসী অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবী তুলেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top