নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ কংগ্রেসের পদযাত্রায় অংশগ্রহণকারীকে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাজপথে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা পথ অবরোধ করে ঘটনার প্রতিবাদ করেছেন৷ জানা গিয়েছে, চিটফান্ড কেলেংকারীর সিবিআই তদন্তের দাবীতে কংগ্রেসের পক্ষ থেকে দুটি পদযাত্রা করা হচ্ছে৷ একটি সাব্রুম থেকে এবং অন্যটি চুড়াইবাড়ি থেকে৷ সাব্রুম থেকে যে পদযাত্রাটি আসছিল সেটি মেলারমাঠ এলাকায় পৌঁছে এদিন৷ রাস্তা দিয়ে মিছিল করার সময় একটি গাড়ি মিছিলের জনৈক কর্মীকে ধাক্কা দেয়৷ তাতেই চটে যায় কংগ্রেস কর্মীরা৷ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরে পুলিশ ঘটনাস্থলে যায়৷ কংগ্রেসের অভিযোগ ঘটনাটি পরিকল্পিত ভাবে করা হয়েছে৷ এর প্রতিবাদে তারা সেখানে পথ অবরোধ করেন৷ পরে অবশ্য পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷

কংগ্রেসের মিছিলে গাড়ির ধাক্কা, রাগে রাজপথ অবরোধ
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















