নিজস্ব প্রতিনিদি, চড়িলাম, ২২ এপ্রিল৷৷ শনিবারে বিকালে ২ শতাধিক ব্যবসায়ী বিশালগড়স্থিত বাইদ্যাদিঘি বাজার শেডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছে৷ বিশেষ করে গতকাল সকালে বিজেপি রাজ্য প্রভারি সুনীল দেওধরের নেতৃত্বে একদল যুবমোর্চা কর্মীরা গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল৷ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশালগড় গরু ব্যবসায়ী সংগঠন৷ ব্যবসায়ীরা জানান গোমাতা রক্ষার নামে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে৷ তারা বলেন গরু ব্যবসার মাধ্যমে কয়েক হাজার লোক জীবিকা নির্বাহ করছে৷ সরকারী রাজস্ব দিয়ে ব্যবসা করছে৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয় সম্প্রদায়ের লোক ব্যবসার মাধ্যমে সংসার চালায়৷ গরু ব্যবসায়ীরা তীব্র ভাষায় নিন্দা করছে বিজেপির ভূমিকা নিয়ে৷ এছাড়া শনিবার বিকালে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্বোগে এবং বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠতি করেছে৷ এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা, দলের মহকুমা সম্পাদক সিন্দিকুর রহমান, বিভাগীয় সদস্য পার্থ প্রতীম মজুমদার, সন্তোষ বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা৷ বক্তব্যে সিন্দিকুর রহমান বলেন, বিশালগড়ে মিশ্র সংসৃকতির লোকের বসবাস৷ সকল অংশের মানুষ যার যার ধর্ম নিয়ে স্বাধীন ভাবে বসবাস করছে৷ একে অন্যের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে৷ তিনি বলেন, সুনীল দেওধরের এই অনৈতিক ভাবে গরু আটক করে অশান্তির পরিবেশ সৃষ্টি করার ঘটনায় রাজ্য প্রশাসনের দ্বারস্থ হবে সিপিআইএম দল৷ অন্যদিকে বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক কিশোর সাহা জানান গো পালন মানুষের শিল্প৷ গৃহপালিত পশু বিক্রি করে বহু মানুষ জীবিকা নির্বাহ করছেন৷ আবার কেউ কেউ গরু বিক্রি করে মেয়ের বিয়ে দিচ্ছেন৷ কেউবা ছেলে-মেয়ের পড়াশুনার চাহিদা মেটাচ্ছেন৷ প্রয়োজনে গরু বিক্রি ও কেনা সংবিধান বিরোধী নয়৷ গরু কেনা বেঁচা যেতেই পারে৷ তৃণমূল সংগঠনের পক্ষ থেকে সুনীল দেওধরের এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ আগামীদিন যদি এই ঘটনার দ্রুত সমাধান না করে তাহলে হাট বাজার বন্ধ রাখার হুমকিও দিয়েছেন৷

গোমাতা রক্ষা ও বিকিকিনি নিয়ে বিশালগড়ে রাজনৈতিক চাপান উতোর
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















