News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে স্কুল পড়ুয়ার বেপরোয়া গাড়ি পিষে দিল এক ফুটপাথবাসীকে, আহত তিন
Image

দিল্লিতে স্কুল পড়ুয়ার বেপরোয়া গাড়ি পিষে দিল এক ফুটপাথবাসীকে, আহত তিন

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : ফের বেপরোয়া গাড়ি পিষে দিল ফুটপাথবাসীকে।উত্তর দিল্লির কাশ্মীরি গেটের কাছের এই ঘটনা প্রাণ হারালেন এক ফুটপাথবাসী। জখম হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় পুশিল দিল্লির অভিজাত এক স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করেছে । ঘটনার পরই পালিয়ে গেছে গাড়িতে থাকা অপর দুই ছাত্র ।
জানা গেছে, পরীক্ষা শেষের আনন্দে বুধবার রাতে দুই বন্ধুর সঙ্গে ফূর্তি করতে বেরিয়েছিল ধৃত দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাতভর ঘোরাঘুরির পর বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ উত্তর দিল্লির কাশ্মীরি গেটের কাছে পৌঁছয় তারা।সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে মহারাণা প্রতাপ ইন্টার স্টেট বাস টার্মিনাসের পাশের ফুটপাতে শুয়ে থাকা বেশকিছু আশ্রয়হীন মানুষকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম হন তিনজন। দুর্ঘটনার পর গাড়ি ছেড়ে চম্পট দেয় দুই বন্ধু। কিন্তু গাড়ির দরজা আটকে যাওয়ায় বেরোতে পারেনি অভিযুক্ত। চারপাশের লোকজন মিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীদের কথায় হুন্ডাই আই২০ গাড়িটি অত্যন্ত দ্রুত বেগে চালানো হচ্ছিল। গতি বেশি হওয়াতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফের কিশোর পড়ুয়া এবং ফুটপাতে গিয়ে ধাক্কা মারে। সেই ফুটপাতে অনেক ঘরছাড়া মানুষ শুয়ে ঘুমোচ্ছিলেন। তাদের মধ্য়ে একজনের মৃত্যু হয়েছে এবং তিন জন গুরুতর আহত। দুই জন পড়ুয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উত্তর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার যতীন নারওয়াল, অভিযুক্ত ছাত্র লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল বলে মেনে নিলেও, এখনই তার নাম–পরিচয় প্রকাশ করতে রাজি হননি। সে প্রাপ্তবয়স্ক কিনা খতিয়ে দেখছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা জানতে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top