News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবী থেকে সরে আসছে দ্বিখন্ডিত আইপিএফটির নতুন গোষ্ঠী
Image

পৃথক রাজ্যের দাবী থেকে সরে আসছে দ্বিখন্ডিত আইপিএফটির নতুন গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ বিভাজিত আইপিএফটি’র মালিকানা নিয়ে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে দুই গোষ্ঠি৷ এদিকে, নবগঠিত গোষ্ঠি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আগামীদিনে পৃথক রাজ্যের দাবি ছাড়তে পারে, সেই সম্ভাবনাও দেখা দিয়েছে৷ কারণ, এই দাবি নিয়ে নির্বাচনে সাফল্য কতটা মিলবে সেবিষয়ে নবগঠিত গোষ্ঠি দ্বিধাবিভক্ত৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি’র নবগঠিত কমিটি দাবি করেছে আইনত দলের উপর তাদের অধিকার রয়েছে৷ কারণ, সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন যাদের করবেন তাদের কাছেই দলের রাশ বর্তায়৷ দলের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত রাজেশ্বর দেববর্মা জানিয়েছেন, খুব শীঘ্রই দলের অধিকার এবং প্রতিক চিহ্ণের দাবি জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন৷ অবশ্য দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিসৃকত এন সি দেববর্মাও আইএনপিটি’র উপর তার অধিকার রয়েছে সেই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন৷ কিন্তু, দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য যাদের প্রতি সমর্থন জানাবেন এবং কাগজে পত্রে যারা আইপিএফটি’র মূল দাবিদার তাঁদের হাতেই দলের রাশ থাকবে৷ খুব শীঘ্রই এবিষয়ে ফয়সালা হবে বলে রাজেশ্ব রবাবু জানিয়েছেন৷
এদিকে, দল যেখানে বিভাজিত সেখানে নীতির প্রশ্ণে আইপিএফটি’র নবগঠিত গোষ্ঠি দ্বিধাবিভক্ত বলেই মনে হয়েছে৷ এদিন, রাজেশ্বরবাবু জোর গলায় দাবি করেন তিপ্রাল্যান্ডের দাবি মানলে যেকোন জাতীয় কিংবা আঞ্চলিক দলের সাথে মহাজোটে তাদের আপত্তি নেই৷ কিন্তু, এই দাবি না মানলে, আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটি একাই লড়াই করবে৷ কিন্তু, দলে বিভাজনের ফলে নির্বাচনে শক্তিশালি লড়াই কতটা সম্ভব সেই প্রশ্ণে তাঁর জবাব, আগামীদিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে প্রয়োজনে পৃথক রাজ্যের দাবি ছাড়তেও পারে দল৷ ফলে, আগামীদিনে রাজ্যে দলের অস্তিত্ব রক্ষার প্রশ্ণে আইপিএফটি পৃথক রাজ্যের দাবি ছাড়ছে তা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে৷
এদিন রাজেশ্বরবাবু জানিয়েছেন, আইপিএফটি’র ৭৫ জনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে৷ নবগঠিত কমিটির অনুমোদনে দলের সভাপতি পদে রাণাকিশোর রিয়াংকে এবং সাধারণ সম্পাদক পদে রাজেশ্বর দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সহ-সভাপতি হয়েছেন বিনয় দেববর্মা, সুকুমার দেববর্মা এবং নিবেদন রিয়াং৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top