News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত অন্ধ্রের প্রাক্তন মন্ত্রী ডেভিনেনি রাজশেখর, বয়স হয়েছিল ৬৫ বছর
Image

প্রয়াত অন্ধ্রের প্রাক্তন মন্ত্রী ডেভিনেনি রাজশেখর, বয়স হয়েছিল ৬৫ বছর

বিজয়ওয়াড়া, ১৭ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা ডেভিনেনি রাজশেখর ওরফে নেহরু| হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার হায়দরাবাদে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর| পরিবার সূত্রের খবর, কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন নেহরু, কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে|
অনুরাগীদের মধ্যে ‘নেহরু’ হিসেবেই জনপ্রিয় ছিলেন ডেভিনেনি রাজশেখর| ১৯৮৩ সালে কাঙ্কিপাদু আসন থেকে জয়ী হয়ে অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য হন তিনি| এই আসনে তিনি হন ১৯৮৫, ১৯৮৯ এবং ১৯৯৪ সালেও| এন টি রামা রাও-এর মন্ত্রিসভায় ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর‌্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন নেহরু| পরে তিনি কংগ্রেসে যোগ দেন, তবে ১৯৯৯ সালের নির্বাচনে পরাজিত হন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top